1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

ব্যয় সাশ্রয়ে ব্যাংকগুলোকে অনলাইনে সভা করার পরামর্শ

  • সম্পাদনার সময় : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ১৮৮ বার প্রদশিত হয়েছে

করোনার উচ্চ সংক্রমণের সময় ব্যাংকগুলো নিজেরাই অনলাইনে পর্ষদ সভাসহ অন্যান্য সভা আয়োজন করত। এখন করোনার সংক্রমণ কমেছে। ব্যাংকগুলো শারীরিক উপস্থিতিতে বিভিন্ন সভা করছে। তবে বাংলাদেশ ব্যাংক ব্যয় কমানো এবং বিদ্যুৎ ও জ্বালানির ব্যবহার কমাতে শারীরিক উপস্থিতির খুব প্রয়োজন না হলে অনলাইনে সভা আয়োজনের পরামর্শ দিয়েছে। আজ বুধবার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। সব ব্যাংকের প্রধান নির্বাহী বরাবর জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংকের ব্যয়ে কৃচ্ছসাধন এবং বিদ্যুৎ ও জ্বালানির সাশ্রয়ী ব্যবহার নিশ্চিতকল্পে সভার গুরুত্ব ও শারীরিক উপস্থিতি বিবেচনায় নিয়ে অনলাইনে আয়োজন করা যায় এমন সভা শতভাগ শারীরিক উপস্থিতির পরিবর্তে হাইব্রিড পদ্ধতিতে আয়োজনের পরামর্শ দেয়া হলো। ব্যাংক কোম্পানি আইনের ৪৫ ধারার ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাংক এ নির্দেশনা দিয়েছে।

গত বছরের জুলাইয়ে বাংলাদেশ ব্যাংক দেশের সব ব্যাংককে বিদ্যুৎ ও জ্বালানি খরচ কমানোর বিস্তারিত নির্দেশনা দিয়েছিল। প্রজ্ঞাপনে ব্যাংকগুলোকে এ বাবদ খরচ কমানোর নির্দিষ্ট লক্ষ্যমাত্রা বেঁধে দেয়া হয়।
সূত্র : বাসস

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies