1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

আলোচনার জন্য ফের ঢাকায় আসছে আইএমএফ দল

  • সম্পাদনার সময় : সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩
  • ১৪২ বার প্রদশিত হয়েছে

বাংলাদেশের জন্য ৪ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার ঋণের প্রথম কিস্তির ব্যবহার এবং দ্বিতীয় কিস্তি দেয়ার বিষয়ে আলোচনা করতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একটি দল আগামীকাল মঙ্গলবার ঢাকায় আসছে। সোমবার অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, ২৫ এপ্রিল থেকে ২ মে সফরকালীন আইএমএফ দলটি মন্ত্রণালয়ের অর্থ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি), জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সাথে বৈঠক করবে। অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, আইএমএফ এশিয়া ও প্যাসিফিক বিভাগের প্রধান রাহুল আনন্দ তিন থেকে চার সদস্য বিশিষ্ট দলের নেতৃত্ব দেবেন।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো: মেসবাউল হক জানান, সফরকালে সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় ব্যাংক আইএমএফ টিমের সাথে একাধিক বৈঠক করবে।

গত ৩০ জানুয়ারি আইএমএফ কর্তৃক অনুমোদিত ৪ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার ঋণের মধ্যে ৪৭৬ দশমিক ২ মিলিয়ন মার্কিন ডলারের প্রথম ধাপ পেয়েছে বাংলাদেশ।

২০২৬ সাল পর্যন্ত সাড়ে তিন বছরে সাতটি কিস্তিতে ঋণের পুরো পরিমাণ পরিশোধ করা হবে। এইভাবে, আরো ছয়টি কিস্তি বাকি আছে।

মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আইএমএফ সাধারণত প্রতিটি ধাপ বিতরণের আগে সম্মতির বিভিন্ন দিক পর্যালোচনা করে। এ অনুযায়ী, আইএমএফ’র একটি দল আগামী সেপ্টেম্বরে আসবে দ্বিতীয় ধাপ বিতরণের আগে ঋণের শর্ত পূরণের পর্যালোচনা করতে।

সাধারণত প্রতিটি বাজেট ঘোষণার আগে, একটি আইএমএফ মিশন বাজেট সহায়তা নিয়ে আলোচনা করতে ঢাকায় আসে। এখন যেহেতু ঋণ কার্যক্রম চলছে, বাজেট সহায়তার পাশাপাশি ঋণের শর্ত পূরণের বিষয়গুলোও আলোচনায় আসবে বলে সূত্র জানায়।

বৈশ্বিক ঋণদাতা এই প্রতিষ্ঠানটি ৪ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলারের ঋণের প্রথম কিস্তি দেয়ার পর বাংলাদেশে বৈদেশিক মুদ্রার সংকট হ্রাস পেয়েছে।

আইএমএফ এক্সটেন্ডেড ক্রেডিট ফ্যাসিলিটি (ইসিএফ) এবং এক্সটেন্ডেড ফান্ড ফ্যাসিলিটি (ইএফএফ) এর অধীনে প্রায় ৩ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার এবং রেজিলেন্স অ্যান্ড সাসটেইনেবিলিটি ফ্যাসিলিটি ফর বাংলাদেশর অধীনে প্রায় ১ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলার অনুমোদন করেছে।

বাংলাদেশ ব্যাংক গত ২ ফেব্রুয়ারি আইএমএফ থেকে ৪৭৬ মিলিয়ন মার্কিন ডলারের প্রথম কিস্তি পায়। সূত্র : ইউএনবি

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies