1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

ঢাকায় স্বস্তির বৃষ্টি, সঙ্গে  কালবৈশাখী

  • সম্পাদনার সময় : শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩
  • ১৬২ বার প্রদশিত হয়েছে

টানা দাবদাহের তীব্র গরম শেষে রাজধানী ঢাকায় আজ শুক্রবার বিকেলে স্বস্তির বৃষ্টি শুরু হয়েছে। একই সঙ্গে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরসহ আশপাশের কয়েকটি জেলায় কালবৈশাখী শুরু হয়েছে। বৃষ্টিতে ঢাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে। শাহবাগের পথচারী মো. আব্দুল্লাহ বলেন, রমজান মাসে গরমে অনেক কষ্ট করতে হয়েছে সবাইকে। আজকের বৃষ্টিতে পরিবেশটা একটু ঠান্ডা লাগছে, ভাল লাগছে। বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া রয়েছে। ফলে কিছু কিছু জায়গায় গাছ উপড়ে পড়ার ঘটনা দেখা গেছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আজ শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগসমূহে দমকা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে।

কানাডার সাচকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহকারী ও আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ তাঁর ফেসবুক পেজে আবহাওয়ার পূর্বাভাসে বলেন, ‘আজ (শুক্রবার) বিকেল ৫টা ১৫ মিনিটের পর থেকে রাত ৮টার মধ্যে ঢাকা শহরের উপর দিয়ে কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও শিলাবৃষ্টি অতিক্রম করার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। বিকেল সাড়ে ৫টার পর থেকে রাত ৮টার মধ্যে মুন্সীগন্জ, নরারণগঞ্জ, কুমিল্লা জেলার উপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড় অতিক্রম করার সম্ভাবনা প্রায় শতভাগ।’

মোস্তফা কামাল পলাশ আরও বলেন, ‘আজ (শুক্রবার) সন্ধা ৬টার পর থেকে রাত ৯টার মধ্যে লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা জেলায় কালবৈশাখী ঝড়, হালকা বৃষ্টিপাত ও তীব্র বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। রাত ৯টার পর থেকে রাত ১২টার মধ্যে ময়মনসিংহ বিভাগের জেলাগুলোতে কালবৈশাখী ঝড়, হালকা বৃষ্টিপাত ও তীব্র বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies