1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

মঙ্গলবার ঢাকা ছেড়েছেন ১২ লাখ মানুষ

  • সম্পাদনার সময় : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ১৬০ বার প্রদশিত হয়েছে

ঈদুল ফিতরের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ। গতকাল মঙ্গলবার ঈদের আগের শেষ কর্মদিবসে এমন ১২ লাখ ২৮ হাজার মানুষ ঢাকার বাইরে গেছেন, যারা মোবাইল ফোন ব্যবহার করেন। একই দিনে ঢাকায় এসেছেন ৬ লাখ ৬৭ হাজার সিম ব্যবহারকারী।

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেয়া এক পোস্টে আজ এই তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার রবির মোট ৩ লাখ ২ হাজার ২৮৪ জন, গ্রামীণফোনের ৩ লাখ ৩৪ হাজার ২৯৫, বাংলালিংকের সাড়ে ৫ লাখ ৭৩ হাজার ৫০৯ ও টেলিটকের ১৮ হাজার ১৯০ সিমের ব্যবহারকারী ঢাকা ছাড়েন।

মোস্তাফা জব্বার বলেন, ‘আমি মোবাইল অপারেটরদের থেকে তথ্য সংগ্রহ করেছি। আমার মনে হয় গত সোমবার থেকেই মানুষ ব্যাপক সংখ্যায় ঢাকা ছাড়তে শুরু করেছে।’

তিনি আরো বলেন, সিমের এই সংখ্যা দিয়ে ঠিক কত মানুষ ঢাকা ছেড়েছেন তা নিশ্চিত করে বলা যায় না, কারণ একই মানুষ একাধিক সিম ব্যবহার করতে পারেন। একজন মানুষ সর্বোচ্চ ১৫টি সিম ব্যবহার করতে পারেন। তবে গড়ে প্রত্যেক ব্যবহারকারীর ১.৫টি সিম ব্যবহার করেন।

তবে সংশ্লিষ্টরা মনে করছেন, মোবাইল ব্যবহারকারীর চেয়ে ঢাকা ছেড়ে যাওয়া মানুষের সংখ্যা বেশি হবে। কারণ অধিকাংশই পরিবার নিয়ে ঢাকা ছেড়েছেন। একটি পরিবারের সবাই মোবাইল ব্যবহার করে না, বিশেষ করে অল্প বয়সীরা। পাশাপাশি অনেকে সপ্তাহখানেক আগেই পরিবার বাড়ি পাঠিয়েছেন। আবার অনেকেই আছেন একাধিক সিম ব্যবহার করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies