1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

পাঁচবিবিতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতি পক্ষের লাঠির আঘাতে এক বৃদ্ধ নিহত

  • সম্পাদনার সময় : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ১৬৯ বার প্রদশিত হয়েছে

পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কড়িয়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লাঠির আঘাতে আহত সোনা মিয়া নামে এক বৃদ্ধ (৬৫) নিহত হয়েছেন। আজ রোববার সকালে জয়পুরহাট আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত সোনা মিয়া একই উপজেলার পাড়ইল গ্রামের ঝরিয়া মন্ডলের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের পারিবারিক সূত্রের বরাত দিয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক জানান, গতকাল শনিবার বিকালে সোনা মিয়া তার কেনা সম্পত্তি বুঝে নেওয়ার জন্য ঘটনাস্থল পার্শ্ববর্তী কড়িয়া গ্রামে যান। এ সময় ওই সম্পত্তির দাবী করা প্রতিপক্ষ সমসাবাদ গ্রামের ইছাহাকের ছেলে মজিবর রহমান, বুদুন মিয়া ও হাফিজুর রহমানের সাথে তার বাক-বিতন্ডা শুরু হয়। কথা কাটকিাটির এক পর্যায়ে প্রতিপক্ষরা গাছের ডাল দিয়ে সোনা মিয়ার মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা সোনা মিয়াকে আশঙ্কা জনক অবস্থায় পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়ে দেন। এখানে তার অবস্থার অবনতি হওযায় তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার সকালে তিনি মারা গেলে বেলা ১১টার দিকে তার মরদেহ ময়না তদন্তের জন্য একই হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলার প্রস্তুতি চলছে। এ বিষয়ে পাঁচবিবি থানার ওসি জাহিদুল হক বলেন, এজাহার প্রাপ্তি স্বাপেক্ষে মামলা রুজু করা হবে এবং পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনুনাগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies