1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

আগামী নির্বাচন হবে অবাধ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য : নবনির্বাচিত রাষ্ট্রপতি

  • সম্পাদনার সময় : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ১৫২ বার প্রদশিত হয়েছে

নবনির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ সাহবুদ্দিন বলেছেন, আগামী সাধারণ নির্বাচন নিয়ে যে কোনো উদ্বেগ দূর করে নির্বাচনকে নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও সবার কাছে গ্রহণযোগ্য করতে একটি স্বাধীন নির্বাচন কমিশন রয়েছে। তিনি বলেন, ‘সবাই বলছে যে এই নির্বাচন হবে একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। আসলে কিছুই গুরুত্বপূর্ণ নয়। আমাদের একটি সংবিধান এবং একটি স্বাধীন নির্বাচন কমিশন আছে।’

রোববার তিনি তার লেখা একটি বই প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন।

তিনি তার দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেন যে নির্বাচন কমিশন একটি অংশগ্রহণমূলক, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য ভোটগ্রহণের জন্য তার সম্পূর্ণ স্বাধীনতা প্রয়োগ করতে সক্ষম হবে।

নবনির্বাচিত রাষ্ট্রপতি বলেছেন, নির্বাচন নিয়ে অন্যদের চিন্তা করার দরকার নেই, কারণ বাংলাদেশের সংবিধান, আইন এবং এটি পরিচালনা করার জন্য একটি স্বাধীন ইসি রয়েছে।

তিনি বলেন, একটি গুরুত্বপূর্ণ সময়ে দেশের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করছেন তিনি।

তিনি আশ্বস্ত করেছেন যে সুপ্রিম কমান্ডার হিসেবে তিনি এই বছরের শেষ বা ২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠেয় নির্বাচনের সময় আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করবেন।

সাহাবুদ্দিনের লেখা প্রথম বই ‘এগিয়ে যাবে বাংলাদেশ’ প্রকাশ করেছে আগামী প্রকাশনী।

বইটি সম্পর্কে তিনি বলেন, ‘এটি আমার জীবনের সম্পূর্ণ রাজনৈতিক সংস্করণ। এতে আপনারা আমার রাজনৈতিক কর্মকাণ্ডের গল্প খুঁজে পাবেন।’

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আগামী প্রকাশনীর সিইও ওসমান গনি এবং বই নিয়ে আলোচনা করেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম আবদুল আলীম।

অধ্যাপক আলীম লেখাগুলো সংকলন ও সম্পাদনা করেছেন। সূত্র : ইউএনবি

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies