1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

৫ সিটি নির্বাচনে আ’লীগের মনোনয়ন পেলেন যারা

  • সম্পাদনার সময় : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩
  • ১৩৮ বার প্রদশিত হয়েছে

পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে কারা লড়বেন তা চূড়ান্ত করেছে দলটি। শনিবার দুপুরে আওয়ামী লীগের স্থানীয় সরকার ও জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় বিষয়টি চূড়ান্ত করা হয়। পাঁচ সিটির এ নির্বাচনে- খুলনা সিটি করপোরেশনের জন্য তালুকদার আবদুল খালেক, সিলেটে আনোয়ারুজ্জামান চৌধুরী, রাজশাহীতে খায়রুজ্জামান লিটন, বরিশালে আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আজমত উল্লাহ খান আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। এর আগে, গত ৩ এপ্রিল গাজীপুর, খুলনা, বরিশাল, রাজশাহী ও সিলেট এই পাঁচ সিটি করপোরেশন নির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

আগামী ২৫ মে গাজীপুর, ১২ জুন খুলনা ও বরিশালে এবং ২১ জুন রাজশাহী ও সিলেটে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এছাড়া ময়মনসিংহের তারাকান্দা উপজেলা পরিষদ, কক্সবাজার পৌরসভা ও নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভায় ১২ জুন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এছাড়াও, রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনের জন্য ঘোষিত একই তফসিল অনুসারে ২১ জুন বগুড়ার তালোড়া, টাঙ্গাইলের বাসাইল এবং নারায়ণগঞ্জের গোপালদী এই তিনটি পৌরসভা নির্বাচন হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies