1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

৫০ কোটি টাকার নদী শাসন উন্নয়ন কাজের উদ্বোধন করলেন কুড়িগ্রাম ২ আসনের এমপি পনির উদ্দিন

  • সম্পাদনার সময় : শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩
  • ২০৮ বার প্রদশিত হয়েছে

কুড়িগ্রাম।। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ নজর আছে বলেই আমরা কুড়িগ্রামে উন্নয়নের মুখ দেখতে পাচ্ছি। তিনি কুড়িগ্রামকে নিয়ে ভাবেন। তার ভাবনার ফসল হচ্ছে -ভাঙন থেকে রক্ষায় নদী শাসনে ২২’শ কোটি টাকা টাকার বরাদ্দ, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়, নৌবন্দর, শিল্পাঞ্চল এবং সড়ক উন্নয়ন। আমার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল নদী ভাঙন থেকে কুড়িগ্রামের মানুষকে রক্ষা করা। জনগণ আমাকে ভোটে নির্বাচিত করায় আমি নদী ভাঙন থেকে কুড়িগ্রামের মানুষকে চিরতরে মুক্তি দিতে পেরেছি। নদী শাসন প্রকল্পের কাজের উদ্বোধনকালে এসব কথা বলেন- কুড়িগ্রাম-২ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ পনির উদ্দিন আহমেদ।

১৩ এপ্রিল (বৃহস্পতিবার) কুড়িগ্রাম সদর উপজেলায় দুধকুমর নদীর ডান তীর সংরক্ষণ প্রকল্পের ভাঙন কবলিত ঘোগাদহ ইউনিয়নের ৫০ কোটি টাকার নদী শাসন উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আলহাজ পনির উদ্দিন আহমেদ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী আব্দুল কাদের, ঘোগাদহ ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ শাহ আলম, এমপির সফর সঙ্গী নুরে আলম সিদ্দিক লাভলু, রাহুল ইসলাম, ইউনাইটেড প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম রাশেদ, জাতীয় পার্টির ইউনিয়ন শাখার আহবায়ক আতাউর রহমান, সদস্য সচিব রুহুল আমিন ও ঠিকাদার মাহমুদ হাসান কবীর প্রমূখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies