1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান গানম্যান নিয়ে জামায়াত প্রার্থীর ক্যান্টনমেন্ট পার হওয়ার চেষ্টা, অতঃপর… জামায়াতের নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই-কিশোরগঞ্জে জামায়াত আমীর নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে আবারও বিপদে পড়বে দেশ: মির্জা ফখরুল র‌্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ বগুড়া উন্নয়নের তারেক রহমানের বিকল্প নেই-সাবেক এমপি লালু সেমিনারে বিশেষজ্ঞদের অভিমত: বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় জাতীয় ঐকমত্য দরকার শাজাহানপুরের আমরুল ইউনিয়নে ধানের শীষের পক্ষে ডোর টু ডোর গণসংযোগ উলিপুরে বিভিন্ন দল ও ধর্মীয় সম্প্রদায়ের ৭ শতাধিক নেতাকর্মী ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান বগুড়ার শেরপুরে বিএনপির পোলিং এজেন্টদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

মানুষের জানমালের ন্যূনতম নিরাপত্তা নেই : মির্জা ফখরুল

  • সম্পাদনার সময় : শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩
  • ১৪৮ বার প্রদশিত হয়েছে

সরকার দমন-পীড়ন চালিয়ে জনগণের মৌলিক অধিকার হরণ এবং বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর ক্রমাগত জুলুম-নির্যাতনের ফলে দেশে চরম ভীতিকর অবস্থা বিরাজ করছে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন মানুষের জানমালের ন্যূনতম নিরাপত্তা নেই। শুক্রবার এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী ফ্যাসিষ্ট ও কর্তৃত্ববাদী শাসকগোষ্ঠী গণতান্ত্রিক আচার-আচরণ ত্যাগ করে অগণতান্ত্রিক পন্থায় একপেশে নীতিতে দেশ শাসন করছে। জনগণকে উপেক্ষা করে আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর অতিমাত্রায় নির্ভরশীলতার কারণেই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। যার ফলশ্রুতিতে বিরোধী দলীয় নেতাকর্মীসহ সাধারণ নাগরিকদের জীবনযাত্রা এখন চরম হুমকির মুখে। তিনি বলেন, সারাদেশে বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর আইন-শৃঙ্খলা বাহিনী ও আওয়ামী সন্ত্রাসীদের নির্যাতন-নিপীড়নের পাশাপাশি চলছে গ্রেফতারি অভিযানের হিড়িক। তারই ধারাবাহিকতায় ময়মনসিংহ দক্ষিণ জেলাধীন মুক্তাগাছা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুরশিদুজ্জামান সাইফুলকে বিনা কারণে গ্রেফতার ও জেল হাজতে পাঠানো হয়েছে। ফখরুল বলেন, দমন-পীড়ন চালিয়ে জনগণের মৌলিক অধিকার হরণ এবং বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর ক্রমাগত জুলুম নির্যাতনের ফলে দেশে চরম ভীতিকর অবস্থা বিরাজ করছে। মানুষের জানমালের ন্যূনতম নিরাপত্তা নেই। গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অসহনীয় মূল্যবৃদ্ধিতে জনজীবন যখন অতিষ্ঠ, তখন আওয়ামী অবৈধ শাসকগোষ্ঠী সবকিছুকে অগ্রাহ্য করে রাষ্ট্রক্ষমতা ধরে রাখতে বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর বেপরোয়া জুলুম শুরু করেছে।

তিনি বলেন, এই নিশিরাতের আওয়ামী সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই তারা জনদুর্ভোগ লাঘবে সচেষ্ট না হয়ে জনগণের ওপর জুলুম চালিয়ে ক্ষমতা রক্ষা করতেই কেবল সচেষ্ট থাকে। তবে আওয়ামী অপশাসন ও জুলুম থেকে রেহাই পেতে জনগণ এখন রাস্তায় নামতে শুরু করেছে।

সকল অসত্য ও বানোয়াট মামলায় জামিনে থাকা সত্ত্বেও ময়মনসিংহ দক্ষিণ জেলাধীন মুক্তাগাছা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুরশিদুজ্জামান সাইফুলকে কোনো কারণ ছাড়াই গ্রেফতার ও জেল হাজতে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মির্জা ফখরুল তার বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies