1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

রাবি ছাত্রীকে উত্ত্যক্ত করার যুবক গ্রেফতার

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ১৬৫ বার প্রদশিত হয়েছে

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে হারুনুর রশিদ (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে নগরীর মতিহার থানার কাজলা (অক্ট্রয় মোড়) এলাকা থেকে তাকে গ্রেফতার করে এসআই মোস্তফা ও সঙ্গীয় ফোর্স। গ্রেফতার মোঃ হারুনুর রশিদ নগরীর বোয়ালিয়া থানাধীন তালাইমারী শহীদ মিনার এলাকার আব্দুল সাত্তারের ছেলে।
এসআই মোস্তফা জানান, গ্রেফতার হারুনুর রশিদ “অপরাধ অনুসন্ধান” নামে একটি পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়েছে। তবে সে পরিচয় পত্র দেখাতে পারেনি। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি), মোঃ হাফিজুর রহমান।  তিনি জানান, রাস্তা দিয়ে হেটে যাওয়ার সময় পথে রা:বি’র এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে হারুনুর রশিদ নামের এক যুবক হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।  এ ব্যপারে তার বিরুদ্ধে মতিহার থানায় একটি দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies