1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

রাজশাহীতে ৫ অনলাইন জুয়াড়ী গ্রেফতার

  • সম্পাদনার সময় : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
  • ১৪২ বার প্রদশিত হয়েছে

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীতে পুলিশের এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) একটি দল পাঁচ অনলাইন জুয়াড়ীকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (১১ এপ্রিল) বিকেল থেকে রাত পর্যন্ত রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট থানার তকিপুরসহ বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো: তকিপুর মধ্যপাড়া এলাকার নসিমের ছেলে সিরাজুল ইসলাম ওয়াসিম (৩৩), লক্ষিপুর এলাকার মৃত সাদেক আলীর ছেলে মনিরুল ইসলাম মুন্না (৩৪), মোল্লাপাড়া এলাকার রইসের ছেলে শরিফুল ইসলাম (৪৫) কাটাখালির শ্যামপুরের খবির আলীর ছেলে আব্দুল হাকিম এবং কাশিয়াডাঙ্গা নগরপাড়ার ফজলুল হকের ছেলে তারভির ইসলাম সোহাগ (৩৫)। এসময় তাদের নিকট থেকে ৯টি মোবাইল ফোন, ১ লক্ষ ১৭ হাজার দুই শত টাকা, ১টি সিঙ্গার অ্যান্ড্রয়েড টিভি, ১টি রাউটার, ১টি ডায়েরি এবং ১টি মিনি প্যাড জব্দ করে। রাজশাহী এন্টি টেররিজম ইউনিটের উপ পুলিশ কমিশনার রাকিব বলেন, এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) ঢাকা হেডকোয়ার্টার থেকে রাজশাহীতে অনলাইন জুয়াড়ীদের তথ্য সংগ্রহকরে তদন্ত করছিলো। মঙ্গলবার ঢাকা থেকে একটি টিম আসে এবং এন্টি টেররিজম ইউনিটের রাজশাহী অফিসের সহায়তায় রাজশাহীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৫ অনলাইন জুয়াড়ীকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরো জানান, এই জুয়ারিরা বিভিন্ন অনলাইন জুয়া অ্যাপস ব্যবহার করে অনলাইন ক্যাসিনো-জুয়া খেলার মাধ্যমে সাধারণ মানুষকে বিভিন্ন ধরণের প্রলোভন দেখিয়ে প্রতারণার উদ্দেশ্যে অনলাইনে জুয়া খেলায় উদ্বুদ্ধ করে মোবাইল ব্যাংকিং (নগদ/বিকাশ/ রকেট) ব্যবহার করে অবৈধ ই-ট্রানজেকশন এবং নগদ টাকা লেনদেনের মাধ্যমে বিপুল পরিমাণ টাকা অবৈধ ভাবে হাতিয়ে নিচ্ছিল। এতে অনলাইন জুয়া প্ল্যাটফর্মে আসক্ত হয়ে যুব সমাজসহ সাধারণ জনগণ সর্বশান্ত ও ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে।
এসব প্রতিরোধ করতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies