1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কুড়িগ্রামের কালিগঞ্জে জুয়া খেলার সরন্জাম ও টাকাসহ ৮ জুয়ারী গ্রেফতার

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ১৮৬ বার প্রদশিত হয়েছে

কুড়িগ্রাম : কুড়িগ্রামের নাগেশ্বরীতে জুয়া খেলার সরন্জাম ও নগদ টাকাসহ ৮ জুয়ারীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে উপজেলার কালিগন্জ ইউনিয়নের শালমারা এলাকায় গভীর রাতে জুয়া খেলারত অবস্থায় তাদের আটক করে নাগেশ্বরী থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে নগদ ৬৫ হাজার ৬শ ১০ টাকা, জুয়াখেলার কাজে ব্যবহৃত একটি ছামিয়ানা, জুয়ার সরন্জাম, ১২ ভোল্টের দুটি ব্যাটারী, ১৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন, নাগেশ্বরীর ভবানন্দের কুটি এলাকার শ্রী অমৃত কুমার (৫২), একই উপজেলার বাহারবন্দ এলাকার মো: হোসেন আলী (৪৭), কালীগন্জ বাজার এলাকার শ্রী রাজচন্দ্র বিশ্বাস (২৮), মো: যাদু মিয়া (৪২), মন্নেয়ার পাড় এলাকার মো: মোজাফ্ফর হোসেন (৩০), ভিতরবন্দ এলাকার মো: শহিদুল ইসলাম (৩২), ধনীরভিটা এলাকার মো: সাইফুল রহমান (৪৫) ও কুড়িগ্রাম সদরের নিধিরাম এলাকার মো: আলতাফ হোসেন (৪৭)।
অন্যদিকে মঙ্গলবার ভোর রাতে কুড়িগ্রাম থানার বিশেষ টিম লালমনিরহাটের বড়বাড়িহাট এলাকা থেকে আজিজুল ইসলাম (৩২) আটক করে তার দেয়া তথ্যমতে ভুরুঙ্গামারীর চর এলাকায় অভিযান চালিয়ে মো: শফিউল আলম (৩০), মো: খলিলুর রহমান (৩৯)কে আটক করে। পরে তাদের কাছ থেকে ৪টি চোরাই অটো রিকসা উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার দুপুরে পুলিশ লাইন হলরুমে এক সংবাদ সম্মেলন এসব তথ্য নিশ্চিত করেন কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আরো জানান, জেলায় চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ১শ৩৫টি মাদক মামলায় ২শ ১৭ জনকে আসামী করা হয়। তারমধ্যে ১শ ৭১ জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। উদ্ধার করা হয় বিপুল পরিমান মাদক দ্রব্য।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies