1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন

রাসিক মেয়র লিটনের পক্ষে দলীয় মনোনয়ন উত্তোলন

  • সম্পাদনার সময় : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ২১৮ বার প্রদশিত হয়েছে

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে এরই মধ্যে দলীয় মনোনয়নপত্র বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ। রাজশাহীর মেয়র পদের জন্য চতুর্থবারের মতো মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। সোমবার (১০ এপ্রিল) বেলা ১১টায় রাজধানী ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে তার পক্ষে দলীয় মনোনয়নপত্র তোলা হয়েছে। তার পক্ষে রাজশাহী মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা দলীয় মনোনয়নপত্র তোলেন। এ সময় রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য এনামুল হক, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, সৈয়দ শাহাদাত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নাইমুল হুদা রানা, সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার ও আইন বিষয়ক সম্পাদক মুসাব্বিরুল ইসলাম, নগর সেচ্ছাসেবক লীগের সভাপতি ও ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন উপস্থিত ছিলেন।
ঊীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল বলেন, আজ সোমবার (১০ এপ্রিল) দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করা হলো। আগামী বুধবার (১২ এপ্রিল) এটি পূরণ করে জমা দেয়া হবে। এরপর রাজশাহী ফিরে তারা নির্বাচনের বাকি প্রস্তুতি শুরু করবেন। আর প্রার্থীর ব্যাপারে পরে মনোনয়ন বোর্ড থেকেই পরবর্তী সিদ্ধান্তের কথা জানাবে।
চতুর্থবারের মতো রাজশাহী সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী হতে যাচ্ছেন এএইচএম খায়রুজ্জামান লিটন। রোববার দুপুরে সংসদ ভবনে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করে বেরিয়ে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ কথা বলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies