1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

বঙ্গবাজারে আগুন ব্যবসায়ীদের দ্বন্দ্বে কিনা খতিয়ে দেখা হচ্ছে: ডিএমপি কমিশনার

  • সম্পাদনার সময় : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ১৫০ বার প্রদশিত হয়েছে

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, বঙ্গবাজারে বহুতল ভবন করার কথা ছিল। ব্যবসায়ীদের একাংশ সেখানে বহুতল করার বিপক্ষে। তাদের (ব্যবসায়ীদের) মধ্যে বিরোধ ছিল। এই দ্বন্দ্বের কারণে আগুন লেগেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আগুন লাগার কারণ ফায়ার সার্ভিস তদন্ত করছে। শনিবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) ডিবেট ফর ডেমোক্রেসির এক অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, বঙ্গবাজারের পাশে ফায়ার সার্ভিসের সদর দপ্তরে ভাঙচুর করা হয়েছে। এ সময় অফিস ও কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। মনে হচ্ছে এই হামলাটি পরিকল্পিত।

খন্দকার গোলাম ফারুক বলেন, আমরা এই মামলা রেকর্ড করেছি। এর মধ্যে ১১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের সঙ্গে ভিডিও ফুটেজের অনেকের চেহারার মিল আছে। আমরা তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করছি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ফায়ার সার্ভিসে হামলার ঘটনায় গ্রেপ্তার আসামিদের আরও জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত জানার চেষ্টা করা হবে। এখানে অন্য কোনো পরিকল্পনা, ভিন্ন কোনো দৃষ্টিকোণ বা ভিন্ন কোনো গোষ্ঠীর সংশ্লিষ্টতা আছে কিনা তা জানার চেষ্টা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies