1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কুড়িগ্রামে দুই মোটরসাইকেলের সংঘর্ষে শিক্ষক নিহত

  • সম্পাদনার সময় : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ১৬৬ বার প্রদশিত হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রাম সদরের বেলগাছ ইউনিয়নের ত্রিমোহনী এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল রহিম রাজু (৪৮) নামের এক শিক্ষক নিহত হয়েছে।  শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে কুড়িগ্রাম-রংপুর সড়কের ত্রিমোহনী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিক্ষক জেলার উলিপুর উপজেলার দক্ষিণ মধুপুর আকন্দ পাড়া এলাকার বাসিন্দা এবং ধামশ্রেণি ইন্দিরার পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত রাজু মোটরসাইকেল যোগে কুড়িগ্রাম থেকে রংপুরের দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা আর একটি মোটরসাইকেল শহরের দিকে আসার সময় এ মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। শিক্ষক রাজু নামের ওই ব্যক্তি মোটরসাইকেল থেকে ছিটকে পড়লে তার উপর দিয়ে বালু ভর্তি একটি ট্রাকটর চলে। এতে ট্রাকটরের চাকায় আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহারিয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুই মোটরসাইকেলের সংঘর্ষে অপর এক মোটরসাইকেল আরোহী শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থার গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies