1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

পাবনায় সাবেক এমপি খন্দকার আজিজুল হক আরজু’র শোভাযাত্রা ও পথসমাবেশ

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ১৮৯ বার প্রদশিত হয়েছে

পাবনা: পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি খন্দকার আজিজুল হক আরজু নির্বাচনী এলাকায় শোভাযাত্রা ও পথসমাবেশ করেছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় তিনি ঢাকা থেকে ফেরীযোগে কাজিরহাট ফেরী ঘাটে এসে পৌঁছালে শতশত নেতাকর্মী ও সমর্থক তাকে অভ্যর্থনা জানান। সাবেক সংসদ সদস্য আজিজুল হক আরজু নেতাকর্মীদের সাথে নিয়ে মোটরসাইকেল বহর নিয়ে কাজিরহাট মোড়ে এক পথসমাবেশে অংশ নেন। উপস্থিত নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের উদ্দেশ্যে সাবেক সাংসদ আরজু বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি নৌকা প্রতীকের নির্বাচন করতে চায় । রাজনৈতিক জীবনের ৫৩ বছর আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো। তিনি বলেন, মাননীয় নেত্রী আমাকে নৌকা প্রতীকের মনোনয়ন দিলে আমি স্মার্ট বাংলাদেশ গড়তে আপনাদের ভোটে নির্বাচিত হয়ে জননেত্রীর পাশে থেকে তার হাতকে শক্তিশালী করতে চাই। তিনি আরও বলেন, আওয়ামীলীগ কে ভালোবাসলে প্রার্থী কে হবেন এটার অপেক্ষায় ঘরে বসে না থেকে বাইরে বের হয়ে আসুন। বর্তমান সরকারের সকল সফল উন্নয়নের কথা ঘরে ঘরে প্রচার করুন। মাননীয় নেত্রী এখানে যাকে প্রার্থী করে পাঠাবেন আপনারা দলের স্বার্থে তার পক্ষেই কাজ করবেন। এ সময় উপস্থিত ছিলেন, হাটুরিয়া নাকালিয়া ইউপির সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, রুপপুর ইউপি সাবেক চেয়ারম্যান ও রুপপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি নাসির উদ্দিন সোনা, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, সজিব হাসান জয় সহ স্থানীয় নেতারা। পথ সমাবেশ শেষে নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে কাজিরহাট, বাধেরহাট, মাসুমদিয়া, আমিনপুর, নগরবাড়ি ও কাশিনাথপুর পর্যন্ত নির্বাচনী প্রচার-প্রচারণায় শোভাযাত্রা করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies