1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন

রাজশাহীতে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মান্নান গ্রেফতার

  • সম্পাদনার সময় : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ১৬৮ বার প্রদশিত হয়েছে

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীতে ভারতীয় নেশা জাতীয় ৮০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আব্দুল মান্নান নামে একজনকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন নৌ পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে হারুপুর গ্রামের বস্তাবাঁধ ঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হারুপুর গ্রামের মৃত আইজ উদ্দিনের ছেলে আব্দুল মান্নান। আরএমপি নৌ পুলিশ সুপার রুহল কবির খান বুধবার (৫ এপ্রিল) সকাল ১১টার দিকে নৌ পুলিশ ফাঁড়িতে সংবাদ সম্মেলন করে বলেন, মঙ্গলবার (৪ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে হারুপুর গ্রামের বস্তাবাঁধ ঘাট এলাকা থেকে আব্দুল মান্নানকে গ্রেফতার করা হয়। এই সময় তার কাছে থাকা একটি প্ল্যাস্টিকের সাদা ময়লা বাজারের ব্যাগের ভিতর রক্ষিত লাল সবুজ চেকের গামছা দ্বারা মোড়ানো অবস্থায় ৮০ পাতায় থাকা মোট ৮০০টি ট্যাবলেট উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, উদ্ধারকৃত ট্যাবলেটগুলো এমফিটামিন জাতীয় এবং তীব্র ব্যাথা নাশক ও স্নায়ুতন্ত্র অকার্যকারী হিসেবে ব্যবহৃত হয়। মাদক সেবিরা এই জাতীয় ঔষধকে মাদকের বিকল্প হিসেবে ব্যবহার করায় একে ‘খ’ শ্রেনীর মাদকদ্রব্য হিসেবে সরকার ৮ জুলাই মাদক হিসেবে গেজেট প্রকাশ করেন। এটি সেবন করলে ব্যাথার পাশাপাশি ঘুম ও নেশার চাহিদা মেটায়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, এই নেশাজাতীয় ট্যাবলেটগুলো ইয়াবার বিকল্প হিসেবে মাদক সেবীরা ব্যবহার করে আসছে। এর একেকটি ট্যাবলেটের দাম বাংলাদেশে ২০০ হতে ২৫০ টাকায় বিক্রি হয়। ভারতীয় সীমান্ত থেকে দিনমজুর, জেলেসহ নানান শ্রেণী পেশার মানুষের হাত বদল হয়ে কৌশলে এসব নেশা জাতীয় মাদকদ্রব্য বাংলাদেশে প্রবেশ করছে। এগুলো নির্মূলে কঠোর ভাবে কাজ করে যাচ্ছে নৌ পুলিশ।
সংবাদ সম্মেলনে আরএমপি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) শাহরিয়ার রেজাসহ অন্যান পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies