1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান গানম্যান নিয়ে জামায়াত প্রার্থীর ক্যান্টনমেন্ট পার হওয়ার চেষ্টা, অতঃপর… জামায়াতের নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই-কিশোরগঞ্জে জামায়াত আমীর নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে আবারও বিপদে পড়বে দেশ: মির্জা ফখরুল র‌্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ বগুড়া উন্নয়নের তারেক রহমানের বিকল্প নেই-সাবেক এমপি লালু সেমিনারে বিশেষজ্ঞদের অভিমত: বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় জাতীয় ঐকমত্য দরকার শাজাহানপুরের আমরুল ইউনিয়নে ধানের শীষের পক্ষে ডোর টু ডোর গণসংযোগ উলিপুরে বিভিন্ন দল ও ধর্মীয় সম্প্রদায়ের ৭ শতাধিক নেতাকর্মী ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান বগুড়ার শেরপুরে বিএনপির পোলিং এজেন্টদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

বঙ্গবাজারে আগ্নিকাণ্ডের ঘটনা রহস্যজনক: মির্জা ফখরুল

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ১৪০ বার প্রদশিত হয়েছে

বঙ্গবাজারে আগ্নিকাণ্ডের ঘটনাটি রহস্যজনক বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের স্বাক্ষরিত এক সংবাদ বিবৃতিতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বঙ্গবাজারে ভয়াবহ আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এ মন্তব্য করেন।

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘ঢাকার বঙ্গবাজারে ভয়াবহ আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় আমি গভীর উদ্বিগ্ন। ঈদের পূর্বে দোকান ব্যবসায় বিনিয়োগকৃত অর্থ হারানো ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও দোকান কর্মচারীদের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি। ইতোপূর্বে এ ধরনের যত ঘটনা ঘটেছে তার সুষ্ঠু তদন্ত কিংবা সুনির্দিষ্ট প্রতিকার হয়নি। এ সরকারের আমলে মানুষের জানমালের কোনো মূল্য নেই। একের পর এক এ ধরনের ঘটনা ঘটলেও সরকার তা রোধ করতে পারছে না।’

তিনি বলেন, ‘বঙ্গবাজারে আগুন লাগার ঘটনাটি রহস্যজনক। বর্তমান শাসকগোষ্ঠীর উদাসীনতা, নির্লিপ্ততা ও জবাবদিহিহীনতার কারণে এধরনের মর্মস্পর্শী ঘটনার বারবার পুণরাবৃত্তি ঘটছে-যা কোনোক্রমেই কাম্য হতে পারে না।’

বঙ্গবাজারের অগ্নিকাণ্ডসহ সব অগ্নিকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি করেন ফখরুল। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণ প্রদানের জন্য সরকারের নিকট জোর আহবান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies