1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

রংপুর নগরীর এফওএইচ প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ

  • সম্পাদনার সময় : রবিবার, ২ এপ্রিল, ২০২৩
  • ৪৩৯ বার প্রদশিত হয়েছে

রংপুর নগরীর ঝরেপড়া শিশুদের ভবিষ্যৎ উন্নয়ন ও সফলতার লক্ষে কাজ করছে ফ্রেন্ডস অফ হিউম্যানিটি (এফওএইচ)-ইউএসএ নামে একটি সংস্থা। এফওএইচ আমেরিকার অর্থায়নে চলছে নগরীর রবাটসনগঞ্জস্থ এফ ও এইচ প্রাথমিক স্কুল এর মতো প্রতিষ্ঠানটি। হিউম্যানিটি ইন ডিসট্রেস (হিড) এর তত্ত্বাবধায়নে ও পরিচালনায় এফ ও এইচ প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে সকল প্রকার শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এ উপলক্ষে ০২ এপ্রিল রোববার এফ ও এইচ প্রাথমিক স্কুল চত্বরে আয়োজন করা হয় সকল প্রকার শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানের। রংপুর সিটি কর্পোরেশনের সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর মোছাঃ মনোয়ারা সুলতানা মলি প্রধান অতিথি থেকে এফ ও এইচ প্রাথমিক স্কুলের প্রায় ১৫০ জন শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে পোশাক, জুতা-মুজা, ব্যাগ, পাঠ্যপ্রস্তুক, জ্যামিতি বক্স, খাতা, কলম, রাবার, প্যানসিল, স্কেলসহ সকল প্রকার শিক্ষা উপকরণ বিতরণ করেন। এ সময় হিটের ভাইস চেয়ারম্যান এম এ বারীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এফ ও এইচ প্রাথমিক স্কুল এর প্রধান শিক্ষিকা ফেরদৌস আরা, হিড এর সহকারী নির্বাহী পরিচালক মোঃ শরফুদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা এম.এ আউয়াল, প্রোগ্রাম ম্যানেজার মোঃ সাব্বির হোসেন, ক্যাশিয়ার ওয়াকিল আহমেদ মুন্না, এফ ও এইচ প্রাথমিক স্কুল এর সহকারী শিক্ষিকা রওনক সুলতানা, মোনালিসা, নাজনীন নাহার, ফাতেমাতুজ জোহরা ও রানী আক্তার।
অনুষ্ঠানের সভাপতি ও হিটের ভাইস চেয়ারম্যান এম এ বারীর বলেন, এ স্কুলটি একটি ব্যতিক্রম স্কুল। কারণ এখানে সমাজের অসহায় পরিবারের শিশুরা পড়াশোনা করে। তারা সম্পূর্ণ বিনা পয়সায় এখানে পড়াশোনা করেন। শুধু পড়াশোনাই নয়, তাদেরকে যাতায়াত ভাড়াও দেয়া হয় এ প্রতিষ্ঠান থেকে।
স্কুলের প্রধান শিক্ষিকা ফেরদৌস আরা বলেন, সমাজে ঝরে পড়া শিশুদের নিয়ে আমরা কাজ করছি। অর্থের অভাবে যে সকল শিশুর লেখাপড়া বন্ধ ছিল, আমরা তাদেরকে নিয়ে এসে সম্পূর্ণ বিনা পয়সায় লেখাপড়া শেখাচ্ছি। যাতে করে তারা লেখাপড়া শিখে নিজের পায়ে দাঁড়াতে পারে। নিজের পরিচয় মাথা উঁচু করে বাঁচতে পারে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies