1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

মাছের ট্রাকে স্বর্ণ পাচার, বেনাপোল বন্দর দিয়ে ভারতে রফতানি বন্ধ

  • সম্পাদনার সময় : রবিবার, ২ এপ্রিল, ২০২৩
  • ১৭৯ বার প্রদশিত হয়েছে

বাংলাদেশ থেকে পণ্যবাহী মাছের ট্রাকে স্বর্ণ পাচারের ঘটনায় ভারতীয় সিঅ্যান্ডএফ স্টাফ এসোসিয়েশনের সদস্যের বিরুদ্ধে মামলার প্রতিবাদে ও ভারতের পেট্রাপোল বন্দরে আধুনিক স্ক্যানার স্থাপনের দাবিতে গতকাল থেকে বন্ধ রয়েছে রফতানি বাণিজ্য। দেশটির বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠন এই প্রতিবাদের ডাক দিয়েছে। ফলে বেনাপোল বন্দর এলাকায় আটকা পড়েছে শত শত পণ্যবাহী ট্রাক। তবে ভারত থেকে বাংলাদেশে পণ্য আমদানি রয়েছে স্বাভাবিক। রফতানি বন্ধের ফলে বন্দর এলাকাসহ আশপাশের দুই কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যান ও পণ্যজটের সৃষ্টি হয়েছে। দুর্ভোগ বাড়ছে শ্রমিকদের। বাড়ছে ডেমারেজের অংক। পণ্য আমদানিতেও প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, গত ১৮ মার্চ সাতক্ষীরার মোস্তফা অর্গানিক নামক একটি রফতানিকারক প্রতিষ্ঠান তিন টন তেলাপিয়া মাছ বাংলাদেশ থেকে ভারতে রফতানি করে। গোপন সংবাদের ভিত্তিতে পণ্যবাহী ওই ট্রাক থেকে ৪০টি স্বর্ণের বার জব্দ করে ভারতীয় বিএসএফ। তিনি আরো জানান, এ ঘটনায় বাংলাদেশী ট্রাক চালক সুশঙ্কর দাস ও ভারতীয় সিঅ্যান্ডএফ স্টাফ সদস্য লাল্টুর বিরুদ্ধে মামলা দেয় বিএসএফ। তাদের গ্রেফতার করে পেট্রাপোল থানা পুলিশ। মামলা থেকে মুক্তিসহ পেট্রাপোল বন্দরের প্রবেশমুখে ২টি স্ক্যানার মেশিন স্থাপনের দাবিতে কর্মবিরতির ডাক দেন ভারতীয় বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠন। এতে বন্ধ হয়ে যায় দুই দেশের মধ্যে রফতানি বাণিজ্য। তবে আমদানি প্রক্রিয়া রয়েছে স্বাভাবিক। বেনাপোল বন্দর ও কাস্টমসে কাজ চলছে স্বাভাবিকভাবে। বেনাপোল বন্দর পরিচালক আব্দুল জলিল জানান, ভারতে শ্রমিকদের কর্মবিরতিতে রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে আমদানি প্রক্রিয়া রয়েছে স্বাভাবিক। বিষয়টি ভারতীয় কর্তৃপক্ষের বলে জানান বন্দর ও কাস্টমস সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies