1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

চুরির অপবাদ সইতে না পেরে বৃদ্ধার আত্মহত্যা

  • সম্পাদনার সময় : রবিবার, ২ এপ্রিল, ২০২৩
  • ১৬৭ বার প্রদশিত হয়েছে

পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবিতে মুরগী চুরির অপবাদ সইতে না পেরে শাহজন (৬৫) নামের এক বৃদ্ধা আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে ঐ নিহতের পরিবার থেকে । গত শনিবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার আওলাই ইউনিয়নের পানিয়াল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা ঐ গ্রামের মৃত আব্বাস আলীর মেয়ে। খবর পেয়ে পুলিশ ঐদিন সন্ধ্যায় মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে মর্গে নিহতের পরিবার ও স্থানীয় সুত্রে জানা যায়, কয়েকদিন আগে প্রতিবেশী ফারকের একটি মুরগী হারিয়ে সেই মুরগী প্রতিবেশী বিলকিসের বাড়ী থেকে বের হয়। পরে এই হারিয়ে যাওয়া মুরগীটিকে নিয়ে মুরগীর মালিক ফারুক ও বিলকিস দুজনেই দাবি করেন। বিষয়টি শালিস পর্যন্ত গড়ালে স্থানীয় ইউপি সদস্যসহ গ্রামের গন্যমান্য সিদ্ধান্ত নেন, মুরগী ছেড়ে দিলে যার বাড়ীতে যাবে মুরগী তারই হবে। পরে মুরগী ছেড়ে দিলে প্রকৃত মালিক ফারুকের বাড়ীতে গিয়ে উঠে। এ ঘটনায় বিলকিস ও তার ভাই বক্কর শাহজনকে মিথ্যা চুরির অপবাদ দিলে সে সহ্য করতে না পেরে দুপুরে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
স্থানীয় গ্রামবাসীরা বলেন, বক্কর ও তাঁর বোন বিলকিস মুরগী চুরির মিথ্যা অপবাদ দেওয়ায় অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন। আমরা গ্রামবাসী এর সুষ্ঠ বিচার চাই।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহিদুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবার অভিযোগ বা মামলা করলে পরবর্তী আইনী ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies