1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

১০ দফা দাবিতে বিএনপির অবস্থান কর্মসূচি; আ’লীগের শান্তি সমাবেশ

  • সম্পাদনার সময় : শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ১৭৬ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে পাবনা জেলা বিএনপি। অপরদিকে, বিএনপির সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশ করেছে জেলা আওয়ামীলীগ। শনিবার (০১ এপ্রিল) দুপুরের পর জেলা বিএনপির আয়োজনে জেলা বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা। অবস্থান কর্মসূচিতে সংক্ষিপ্ত বক্তব্য দেন, কেন্দ্রীয় বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, জেলা বিএনপি আহবায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার, যুগ্ম-আহবায়ক আদুস সামাদ খান মন্টু, আনিছুল হক বাবু, আবু ওবায়দা শেখ তুহিন, নূর মোহাম্মদ মাসুম বগা প্রমুখ।

বক্তারা দ্রব্যমুল্যের উর্ধ্বগতির প্রতিবাদ, বেগম খালেদা জিয়া ও নেতাকর্মীদের মুক্তিসহ ১০ দফা দাবি জানান এবং ঈদের পরে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

এদিকে, বিএনপির সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশ করেছে পাবনা জেলা আওয়ামীলীগ। এদিন বিকেলে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।

বক্তব্যকালে তিনি বলেন, ষড়যন্ত্র করে আওয়ামীলীগের অগ্রযাত্রা ব্যর্থ করা যাবে না। সারাদেশে বিএনপি আন্দোলনের নামে যে নৈরাজ্য সৃষ্টি ও ধ্বংসাত্মক কার্যকলাপ করার অপচেষ্টা চালাচ্ছে, তার জবাব দিতেই আওয়ামী লীগ শান্তি সমাবেশ করছে।

এ সময় জেলা আওয়মীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আহাদ বাবু, সাংগঠনিক সম্পাদক সম্পাদক আলহাজ্ব কামিল হোসেন, পৌরসভার মেয়র শরিফ উদ্দিন প্রধান, প্রচার সম্পাদক সরদার মিঠু আহমেদ, অর্থ সম্পাদক লিয়াকত আলী তালুকদার, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান সুইট, সদস্য রফিকুল ইসলাম রুমন, জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies