1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

অনুমোদনহীন স্যালাইন তৈরির দায়ে হোসেন ফুডকে ৮০ হাজার টাকা জরিমানা

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ১৬৮ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি:  অনুমোদনহীন স্যালাইন তৈরি করার অভিযোগে পাবনা শহরের হোসেন ফুড লিমিটেডকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এছাড়াও বয়লার মুরগির দোকান ও কসমেটিক্সের দোকানে অভিযান চালিয়ে অর্থদণ্ড করা হয়। মঙ্গলবার (২৮ মার্চ ) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের অনন্ত বাজার, বড় বাজার, নিউ মার্কেট ও আব্দুল হামিদ রোডে এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি।

প্রথমেই অনন্ত বাজারের আজগর হোসেনের মালিকানাধীন হোসেন ফুড লিমিটেড এ অভিযান চালানো হয়। এসময় অনুমোদনহীন ও ভেজাল স্যালাইন তৈরির দায়ে কোম্পানির ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে বড় বাজার, নিউ মার্কেট ও আব্দুল হামিদ রোডের দুটি বয়লার মুরগি ও একটি কসমেটিকসের দোকানে অভিযান চালিয়ে মূল্য তালিকা প্রদর্শন ও‌ সংরক্ষণ না করার জন্য অর্থদণ্ড এবং সতর্ক করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি বলেন, পবিত্র রমজান মাস উপলক্ষে আমাদের বিশেষ অভিযান চালানো হচ্ছে। কারণ- রমজান মাসে কিছু অসাধু ব্যবসায়ী অবৈধ পন্থায় দ্রব্যমূল্য বাড়িয়ে অতি মুনাফা লুটতে তৎপর হয়ে ওঠে। তারই অংশ হিসেবে আজকে অভিযান চালানো হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।‌

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies