1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

পাঁচবিবিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

  • সম্পাদনার সময় : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ১৬৭ বার প্রদশিত হয়েছে

পাঁচবিবি(জয়পুরহাট) প্রতিনিধিঃ পুষ্পস্তবক অর্পণ, র‌্যালী, আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের পুরুস্কার বিতরণের মধ্য দিয়ে জয়পুরহাটের পাঁচবিবিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে রোববার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে জয়পুরহাট-১ আসনের সংসদস সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এ্যাডঃ সামছুল আলম দুদুর নেতৃত্বে ডাঃ আব্দুল কাদের চৌধুরী উদ্যানে (পৌর পার্ক) শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর উপজেলা আওয়ামীলীগ, সহযোগী অঙ্গ সংগঠন, রাজনৈতিক দল, পাঁচবিবি প্রেসক্লাব, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
পরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে পাঁচবিবি থানা পুলিশ, ফায়ার কর্মী, আনসার ভিডিপি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কুচকাওয়াজ পরিদর্শণ শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরমান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এ্যাডঃ সামছুল আলম দুদু। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না, পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, সহকারী কমিশনার (ভূমি) মারুফ আফজাল রাজন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জিহাদ মন্ডল, জেলা পরিষদের সদস্য আবু সাঈদ আল মাহবুব চন্দন, সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে উপজেলার সকল মুক্তিযোদ্ধা ও মৃত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের মাঝে উপহার প্রদান করেন প্রধান অতিথি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies