1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান গানম্যান নিয়ে জামায়াত প্রার্থীর ক্যান্টনমেন্ট পার হওয়ার চেষ্টা, অতঃপর… জামায়াতের নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই-কিশোরগঞ্জে জামায়াত আমীর নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে আবারও বিপদে পড়বে দেশ: মির্জা ফখরুল র‌্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ বগুড়া উন্নয়নের তারেক রহমানের বিকল্প নেই-সাবেক এমপি লালু সেমিনারে বিশেষজ্ঞদের অভিমত: বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় জাতীয় ঐকমত্য দরকার শাজাহানপুরের আমরুল ইউনিয়নে ধানের শীষের পক্ষে ডোর টু ডোর গণসংযোগ উলিপুরে বিভিন্ন দল ও ধর্মীয় সম্প্রদায়ের ৭ শতাধিক নেতাকর্মী ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান বগুড়ার শেরপুরে বিএনপির পোলিং এজেন্টদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিএনপি পাকিস্তানের দালাল পার্টি : ওবায়দুল কাদের

  • সম্পাদনার সময় : শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ১৪০ বার প্রদশিত হয়েছে

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি পাকিস্তানের দালাল পার্টি। এদের প্রতিহত করতে হবে।

শনিবার (২৫ মার্চ) বিকেলে বঙ্গবন্ধু এভনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সামাবেশে তিনি একথা বলেন।

২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ যৌথভাবে এই সমাবেশের আয়োজন করে।

ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশে সকল অপশক্তি, সাম্প্রদায়িক ও জঙ্গিবাদের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম। যে বলে পাকিস্তান আমলই ভালো ছিল, তাহলে বুঝতে হবে সে পাকিস্তানের চেতনা ধারণ করে।

তিনি বলেন, একাত্তরের গণহত্যার জন্য একবারও পাকিস্তান দুঃখ প্রকাশ করেনি, ক্ষমা চায়নি। তারা ৩/৪ লাখ লোক আমাদের উপর চাপিয়ে দিয়েছে। তাদের নাগরিকদের ফিরিয়ে নেয়নি।

তিনি আরো বলেন, বিএনপি পাকিস্তানের দালাল পার্টি। এদের চেতনায় পাকিস্তান। এদের প্রতিহত, প্রতিরোধ ও পরাজিত করতে হবে। যারা বলে পাকিস্তান আমল ভালো ছিল তারা আসলে পাকিস্তানের সেবাদাস, পাকিস্তানের দালাল।

২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবসে বিএনপির কোনো কর্মসূচি নেই কেন প্রশ্ন করে ওবায়দুল কাদের বলেন, দলটি কেন ২৫ মার্চ পালন করে না? তারা এই দিবসে কোনো কর্মসূচি দেয়নি। বিএনপি ২৫ ও ২৬ মার্চ চেতনায় ধারণ করে না। গণহত্যা দিবসে তারা চুপচাপ বসে আছে। আসলে এই দিবসটির প্রতি তাদের কোনো ভালোবাসা নেই।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফির সভাপতিত্বে সমাবেশে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম ও কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম ও অ্যাডভোকেট আফজাল হোসেন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি এবং দক্ষিণের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বক্তব্য রাখেন।

সূত্র : বাসস

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies