1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান গানম্যান নিয়ে জামায়াত প্রার্থীর ক্যান্টনমেন্ট পার হওয়ার চেষ্টা, অতঃপর… জামায়াতের নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই-কিশোরগঞ্জে জামায়াত আমীর নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে আবারও বিপদে পড়বে দেশ: মির্জা ফখরুল র‌্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ বগুড়া উন্নয়নের তারেক রহমানের বিকল্প নেই-সাবেক এমপি লালু সেমিনারে বিশেষজ্ঞদের অভিমত: বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় জাতীয় ঐকমত্য দরকার শাজাহানপুরের আমরুল ইউনিয়নে ধানের শীষের পক্ষে ডোর টু ডোর গণসংযোগ উলিপুরে বিভিন্ন দল ও ধর্মীয় সম্প্রদায়ের ৭ শতাধিক নেতাকর্মী ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান বগুড়ার শেরপুরে বিএনপির পোলিং এজেন্টদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

পূর্বঘোষিত কর্মসূচিতে পরিবর্তন আনলো বিএনপি

  • সম্পাদনার সময় : শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ১৩৯ বার প্রদশিত হয়েছে

বিদ্যুৎ, গ্যাসসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে এবং পূর্বঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবিতে ডাকা কর্মসূচিতে পরিবর্তন এনেছে বিএনপি। শনিবার বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কর্মসূচিগুলো হলো :
শনিবার (১ এপ্রিল) সারাদেশের সকল মহানগর ও জেলায় বেলা ২টা থেকে ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচি। এবং পরবর্তী শনিবার (৮ এপ্রিল) সারাদেশের সকল মহানগরের থানা পর্যায়ে ও জেলার উপজেলা পর্যায়ে বেলা ৩টা থেকে ৫টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি।

৯ এপ্রিল থেকে ১৩ এপ্রিলের পরিবর্তে ১০ এপ্রিল থেকে ১৬ এপ্রিল পর্যন্ত নিম্নোক্ত বিভাগের সময়সূচি অনুযায়ী বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশের সকল ইউনিয়ন পর্যায়ে প্রচারপত্র (১০ দফা, রাষ্ট্রকাঠামো মেরামত, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতি) বিলি মানববন্ধন/অবস্থান কর্মসূচি।

(ক) ১০ এপ্রিল- রাজশাহী ও সিলেট বিভাগ

(খ) ১১ এপ্রিল- খুলনা ও কুমিল্লা বিভাগ

(গ) ১২ এপ্রিল- ঢাকা ও বরিশাল বিভাগ

(ঘ) ১৩ এপ্রিল- ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগ

(ঙ) ১৬ এপ্রিল- রংপুর ও চট্টগ্রাম বিভাগ

এছাড়া ২৮ মার্চ থেকে ২০ এপ্রিল পর্যন্ত সারাদেশের সকল জেলা/মহানগর, উপজেলা/থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বিভিন্ন শেণি-পেশার মানুষের সাথে মতবিনিময় সভা, দুস্থ, অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তাসহ বিভিন্ন গণসংযোগমূলক কর্মসূচিতে বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেবেন।

উল্লেখ্য, বর্তমান ক্ষমতাশীন আওয়ামী লীগ সরকারের সর্বগ্রাসী দুনীতি ও ১০ দফার দাবিতে শুক্রবার (২৪ মার্চ) ইস্কাটনে লেডিস ক্লাবে বিএনপি আয়োজিত এক ইফতার মাহফিলে কর্মসূচি ঘোষণা করেছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies