1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান গানম্যান নিয়ে জামায়াত প্রার্থীর ক্যান্টনমেন্ট পার হওয়ার চেষ্টা, অতঃপর… জামায়াতের নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই-কিশোরগঞ্জে জামায়াত আমীর নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে আবারও বিপদে পড়বে দেশ: মির্জা ফখরুল র‌্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ বগুড়া উন্নয়নের তারেক রহমানের বিকল্প নেই-সাবেক এমপি লালু সেমিনারে বিশেষজ্ঞদের অভিমত: বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় জাতীয় ঐকমত্য দরকার শাজাহানপুরের আমরুল ইউনিয়নে ধানের শীষের পক্ষে ডোর টু ডোর গণসংযোগ উলিপুরে বিভিন্ন দল ও ধর্মীয় সম্প্রদায়ের ৭ শতাধিক নেতাকর্মী ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান বগুড়ার শেরপুরে বিএনপির পোলিং এজেন্টদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাধারণ মানুষের শ্বাস রুদ্ধ হয়ে আসছে : মির্জা ফখরুল

  • সম্পাদনার সময় : শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
  • ১১৮ বার প্রদশিত হয়েছে

সাধারণ মানুষের শ্বাস রুদ্ধ হয়ে আসছে বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা এই দুঃসহ অবস্থার অবসান চাই। এজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি, কর্মসূচি চলমান রাখবো। শুক্রবার এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পবিত্র রমজান মাসের প্রথম রোজা’য় এতিম, আলেম ও ওলামা মাশায়েখদের সম্মানে রাজধানীর ইস্কাটন লেডিস ক্লাবে এ ইফতার মাহফিলের আয়োজন করে বিএনপি।

মির্জা ফখরুল বলেন, ‘রমজান মাসে রাজনৈতিক কর্মসূচি দেয়ার কথা নয়। কিন্তু আজকে দেশে যে অবস্থা তৈরি হয়েছে, আমরা বাধ্য হয়েছি এই রমজান মাসেও সাধারণ মানুষকে মুক্ত করার, সর্বোপরি গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন, তা চলমান রাখতে। এ কারণেই আমরা এসব কর্মসূচি দিয়েছি। আমরা আশা করব সাধারণ মানুষ এসব কর্মসূচি সফল করবে।’

ফখরুল বলেন, এমন এক সময়ে আমরা ইফতার মাহফিল করছি যখন দেশে সাধারণ মানুষ অত্যন্ত কষ্টে দিনযাপন করছে। ইফতারের সময় ন্যূনতম যে খাদ্যদ্রব্য দরকার, সেগুলোর দাম আকাশচুম্বী যা সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। প্রতিটি জিনিসের দাম আজকে বেড়ে গেছে। এই দাম বাড়ার মূল কারণ হচ্ছে আওয়ামী সরকারের অব্যবস্থাপনা ও দুর্নীতি। আওয়ামী লীগের সিন্ডিকেটের কারসাজিতে দ্রব্যমূল্য বেড়ে যাওয়ায় মানুষ কষ্ট পাচ্ছে। সাধারণ মানুষের শ্বাস রুদ্ধ হয়ে আসছে। আমরা এই দুঃসহ অবস্থার অবসান চাই।

অনুষ্ঠানের শুরুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ঘুরে-ঘুরে বিভিন্ন টেবিলে গিয়ে হাত মিলান ও শিশুদের খোঁজ নেন। ইফতারে প্রায় ১৬০ জনের মতো বিভিন্ন মাদরাসাছাত্র এবং শতাধিক শিক্ষক অংশ নেন।

ইফতারে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমান, আব্দুস সালাম, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, বিএনপি চেয়ারপারসনের মিড়িয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার ও শায়রুল কবির খান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies