1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
পহেলা বৈশাখে সাড়ে ২১ হাজার কৃষক কার্ড দিচ্ছে সরকার বগুড়ায় দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নন্দীগ্রামে ঈদুল ফিতর উপলক্ষ্যে বিভিন্ন সহায়তা বিতরণ করলেন এমপি মোশারফ হোসেন কুড়িগ্রামের ফুলবাড়ীতে পিআইওর ছোট কাজে বড় দুর্নীতি দুপচাঁচিয়া উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল দুপচাঁচিয়ায় ভ্রাম্যমাণ আদালতে ৪০ হাজার টাকা জরিমানা ॥ মালামাল জব্দ দুপচাঁচিয়া ইমাম ও মোয়াজ্জিনের সম্মানী ভাতা প্রদান বগুড়ায় সূর্যোদয় ব্যায়াম সংঘের দোয়া ও ইফতার মাহফিল রংপুর সদরে ছাত্রদলের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ পলাশবাড়ী সমাজকল্যাণ সংস্থার উদ্যগে দেড় শতাধিক অসহায় মানুষকে ঈদ উপহার

রাজশাহীতে চুরি হওয়া মোটরসাইকেল-সহ চোর রাজু গ্রেফতার

  • সম্পাদনার সময় : শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
  • ২৮২ বার প্রদশিত হয়েছে

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে চুরি হওয়া মোটরসাইকেল-সহ মোঃ রাজু ইসলাম (২৩) নামের এক চোরকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার হয়। শুক্রবার (২৩ মার্চ) দিবাগত রাত ৩টায় তানোর থানার বহরইল দিঘীপাড়া এলাকা থেকে চুরি হওয়া মোটরসাইকেল-সহ আসামি রাজু ইসলামকে গ্রেফতার করে কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ মশিউর রহমান, এসআই মোঃ ইমরান হোসেন ও সঙ্গীয় ফোর্স। গ্রেফতারকৃত আসামি মোঃ রাজু ইসলাম, সে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানার আমনুরা লক্ষীপুর মোড়ের মোঃ রুস্তুম আলীর ছেলে।
শুক্রবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন, নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোঃ রফিকুল আলম।
তিনি জানান, রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকার মোঃ তানজিম আহমেদ তার ফেসবুক আইডিতে তাদের একটি মোটরসাইকেল বিক্রয়ের বিজ্ঞপ্তি দেয়। মোটরসাইকেল বিক্রয়ের বিজ্ঞপ্তি দেখে গত (২১শে মার্চ) রাজু মোটরসাইকেলটি কিনতে চায় বলে তানমিজকে মোবাইলে ফোনে জানায়। তানজিম তাকে নগরীর হড়গ্রাম কোর্ট ষ্টেশন মোড়ে আসতে বলে। তানজিম সেখানে গেলে রাজু মোটরসাইকেলটি চালিয়ে দেখার কথা বলে তানজিমকে মোটরসাইকেলের পিছনে বসিয়ে বিভিন্ন এলাকায় ঘুরে বিকেল সাড়ে ৪টায় মোল্লাপাড়া কড়ইতলা মোড়ে যায়। সেখানে তানজিম মোটরসাইকেল থেকে নেমে মোবাইল ফোনে তার মায়ের সাথে মোটরসাইকেলটির দামদরের বিষয়ে কথা বলছিল। এ সুযোগে আসামি রাজু কৌশলে মোটরসাইকেলটি চুরি করে কাশিয়াডাঙ্গা মোড়ের দিকে পালিয়ে যায়। তানজিম কিছুক্ষণ অপেক্ষা করার পর রাজুর মোবাইল ফোনে কল করলে মোবাইল ফোনটি বন্ধ পায়। তানজিমের মা কাশিয়াডাঙ্গা থানায় এ বিষয়ে অভিযোগ করেন।
অবশেষে বৃহস্পতিবার (২ত) মার্চ) দিবাগত রাত ৩টায় গোপন সাংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে রাজশাহী জেলার তানোর থানার বহরইল দিঘীপাড়া এলাকা থেকে আসামি রাজু ইসলামকে গ্রেফতার করা হয়। এসময় আসামির কাছ থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার হয়।
এ ব্যপারে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানায় একটি চুরির মামলা রুজু করা হয়েছে।
শুক্রবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies