1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

রাজশাহীতে বিপুল পরিমান ফেনসিডিলসহ ১জন ও ওয়ান শুটারগানসহ ২জন গ্রেফতার

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ১৩০ বার প্রদশিত হয়েছে

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী নগরীতে ৪টি ওয়ান শুটারগানসহ ২জন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫ । সোমবার বার (২০ মার্চ) দিনগত রাত পৌনে ৯টায় রাজশাহী মহানগরীর বেলপুকুর থানাধীন বেলপুকুর রেলক্রসিং থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪টি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। জব্দ করা হয় ১টি মোটরসাইকেল ও নগদ-৮হাজার টাকা। গ্রেফতারকৃতরা হলো: নাটোর জেলার লালপুর থানার হাঁসবাড়িয়া গ্রামের মৃত সেকেন্দারের ছেলে মোঃ রেজাউল করিম (৩৮) ও একই থানার শেরপাড়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে আবু রায়হান অরফে তোঁতা। অপর এক অভিযানে সোমবার রাত সাড়ে ৩টায় রাজশাহীর চারঘাটে ৩৯৭ বোতল ভারতীয় ফেনসিডিল-সহ মোঃ জসীম উদ্দিন (২৮) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। গ্রেফতার মাদক কারবারি জসীম উদ্দিন চারঘাট থানাধীন টাঙ্গনপূর্বপাড়া গ্রামের মৃত আজিজুল সরদারের ছেলে। মঙ্গলবার (২১ মার্চ) সকালে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, বেলপুকুর রেলেগেটে এলাকায় অভিযান চালিয়ে ৪টি অবৈধ ওয়ান শুটারগান অস্ত্র সহ ২জন অস্ত্র ব্যবসায়ী ও এবং চারঘাট থানাধীন টাঙ্গনপূর্বপাড়া এলাকা থেকে ৩৯৭ বোতল ভারতীয় ফেনসিডিল-সহ এক মাদক কারবরিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও নগরীর মতিহার থানাধিন ডাসমারী এলাকা থেকে ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী মাদকের গড ফাদার পালাকে (৪৫) গ্রেফতার করেছে র‌্যাব-৫। সে ডাসমারী স্কুল মোড় এলাকার মৃত: মুক্তার আলীর ছেলে। মঙ্গলাবার সকালে তাকে মতিহার থানায় সোপর্দ করেছে র‌্যাব। মতিহার থানার এসআই মোস্তফা জানায় পেশাদার মাদক কারবরি পালা। তার বিরুদ্ধে মতিহার থানায় একাধিক মাদকের মামলা রয়েছে। র‌্যাব জানায়, গ্রেফতার মাদক কারবারির বিরুদ্ধে চারঘাট থানা, অস্ত্র ব্যবসায়ীর বিরুদ্ধে বেলপুকুর থানায়, পৃথক পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে। এড়াও পেশাদার মাদক কারবরি পাল কে মাদক মামলার ওয়ারেন্টে গ্রেফতার করে মতিহার থানায় হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানায় র‌্যাব

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies