1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান গানম্যান নিয়ে জামায়াত প্রার্থীর ক্যান্টনমেন্ট পার হওয়ার চেষ্টা, অতঃপর… জামায়াতের নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই-কিশোরগঞ্জে জামায়াত আমীর নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে আবারও বিপদে পড়বে দেশ: মির্জা ফখরুল র‌্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ বগুড়া উন্নয়নের তারেক রহমানের বিকল্প নেই-সাবেক এমপি লালু সেমিনারে বিশেষজ্ঞদের অভিমত: বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় জাতীয় ঐকমত্য দরকার শাজাহানপুরের আমরুল ইউনিয়নে ধানের শীষের পক্ষে ডোর টু ডোর গণসংযোগ উলিপুরে বিভিন্ন দল ও ধর্মীয় সম্প্রদায়ের ৭ শতাধিক নেতাকর্মী ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান বগুড়ার শেরপুরে বিএনপির পোলিং এজেন্টদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

দেশ বাঁচাতে আ’লীগ সরকারকে বিদায়ের বিকল্প নেই: খন্দকার মোশাররফ

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ১৩১ বার প্রদশিত হয়েছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘বর্তমান সরকার নজিরবিহীন দুর্নীতি, টাকা পাচার, লুটপাট করে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। তারা কখনও জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেবে না। আওয়ামী লীগ ফন্দিফিকির করে আবারও ক্ষমতায় থাকতে চায়। তাই দেশ বাঁচাতে এই গণবিরোধী সরকারকে বিদায়ের কোনো বিকল্প নেই।’ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে শ্রমিক দলের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক ও হোমনা উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রয়াত একেএম ফজলুল হক মোল্লার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ঢাকাস্থ হোমনা জাতীয়তাবাদী ফোরাম এই দোয়া ও আলোচনা সভার আয়োজন করে।

খন্দকার মোশাররফ বলেন, ‘বিএনপিকে বাইরে রেখে আবারও ভোট ডাকাতির নির্বাচন করার জন্য সরকার নানা ষড়যন্ত্র, ছলচাতুরি করছে। তবে আগামী নির্বাচন হতে হবে নির্দলীয় নিরপেক্ষ সরকার ও নতুন ইসির অধীনে। বিএনপি অবশ্যই নির্বাচনে যাবে, তবে এই সরকারের অধীনে নয়। কারণ এই সরকার নির্বাচনী ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে।’ এই সরকারকে বিদায় করে নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার আন্দোলনকে সফল করতে সবাইকে শপথ নেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানান তিনি।

আয়োজক সংগঠনের সভাপতি জাকির হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, দলের নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন, কেন্দ্রীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাসিম ও সহ সাধারণ সম্পাদক মিঞা মিজানুর রহমান প্রমুখ।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies