1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম:
৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান গানম্যান নিয়ে জামায়াত প্রার্থীর ক্যান্টনমেন্ট পার হওয়ার চেষ্টা, অতঃপর… জামায়াতের নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই-কিশোরগঞ্জে জামায়াত আমীর নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে আবারও বিপদে পড়বে দেশ: মির্জা ফখরুল র‌্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ বগুড়া উন্নয়নের তারেক রহমানের বিকল্প নেই-সাবেক এমপি লালু সেমিনারে বিশেষজ্ঞদের অভিমত: বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় জাতীয় ঐকমত্য দরকার শাজাহানপুরের আমরুল ইউনিয়নে ধানের শীষের পক্ষে ডোর টু ডোর গণসংযোগ উলিপুরে বিভিন্ন দল ও ধর্মীয় সম্প্রদায়ের ৭ শতাধিক নেতাকর্মী ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান বগুড়ার শেরপুরে বিএনপির পোলিং এজেন্টদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

সুপ্রিম কোর্ট বার নির্বাচন : প্রধান বিচারপতির হস্তক্ষেপ চাইলেন বিএনপিপন্থী আইনজীবীরা

  • সম্পাদনার সময় : বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ১২০ বার প্রদশিত হয়েছে

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের ভোট গ্রহণ অবিলম্বে বন্ধ করে নতুন করে নির্বাচনের তারিখ ঘোষণা করতে প্রধান বিচারপতির হস্তক্ষেপ কামনা করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা। বুধবার বিকেল ৩টায় সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য (নীল) প্যানেলের আয়োজনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য (নীল) প্যানেল থেকে সভাপতি প্রার্থী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, ‘নতুন করে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। সুপ্রিম কোর্ট বারের একটি ঐতিহ্য আছে। অবৈধভাবে কেউ নির্বাচনের নামে সুপ্রিম কোর্ট বারকে কলঙ্কিত করতে পারে না। সুপ্রিম কোর্ট বারে যেটা হচ্ছে সেটা কোনো নির্বাচন নয়। আমরা প্রধান বিচারপতির কাছে চার বার গিয়েছি। তিনি দায়িত্ব এড়াতে পারেন না। অবিলম্বে সুপ্রিম কোর্ট বারে নির্বাচনের নামে এ অবৈধ কার্যক্রম বন্ধ করুন। আর যারা আইনজীবী ও সাংবাদিকদের ওপর হামলা করেছে তাদের বিচার করতে হবে। আমাদের আন্দোলন চলবে। এটা কোনো নির্বাচন নয়, নতুন নির্বাচন দিতে হবে।’

জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য (নীল) প্যানেল থেকে সম্পাদক প্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘সারাদেশে যে নির্বাচন নেই তারই ধারাবাহিকতায় সুপ্রিম কোর্ট বারের নির্বাচনকে অবৈধভাবে কলঙ্কিত করছে সরকার সমর্থকরা। তারা নিজেরা ব্যালট ছাপিয়ে এনেছে। এতে আইনজীবীরা প্রতিবাদ জানিয়েছে। সুপ্রিম কোর্ট বারের ইতিহাসে এই প্রথম পুলিশ প্রবেশ করে আমাদের, আমাদের বোনদের ও সাংবাদিকদের আহত করেছে।’

সংবাদ সম্মেলনে সাবেক অ্যাটর্নি জেনারেল ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ জে মোহাম্মদ আলী, সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি জয়নুল আবেদীন, আইনজীবী ফোরামের মহাসচিব কায়সার কামাল, সমিতির সাবেক সম্পাদক বদরুদ্দোজা বাদল, সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী, বাংলাদেশ ল‘ইয়ার্স কাউন্সিলের ভারপ্রাপ্ত সভাপতি জসীম উদ্দিন সরকার, ড. এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ, আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি আবদুল জব্বার ভূঁইয়া, সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজলসহ শতাধিক আইনজীবী এ সময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies