1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

সমাবেশের জন্য রোহিঙ্গা ভাড়া করে আ’লীগ: টুকু

  • সম্পাদনার সময় : বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ১২৬ বার প্রদশিত হয়েছে

দেশের জনগণ আওয়ামী লীগের সঙ্গে নেই বলে মন্তব্য করেছেন যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দীন টুকু। তিনি বলেছেন, এখন সমাবেশের জন্য আওয়ামী লীগ রোহিঙ্গা ভাড়া করতে হয়। এ সরকার সব খাত ধ্বংস করে দেশকে ভঙ্গুর করে দিয়েছে। রাস্তায় নেমে আসা ছাড়া এ সরকারের পতন হবে না। আর এ সরকারের অধীনে নির্বাচনের যাওয়ার কথা যদি কেউ চিন্তাও করেন, সেটা হবে সবচেয়ে বড় ভুল। আজ বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

টুকু বলেন, বিরোধী দলের নেতাকর্মীরা কথা বললেই নির্যাতন-নিপীড়ন করে। গুম করা হয়, খুন করা হয়। মামলা দেওয়া হয়, জেলে নির্যাতন করা হয়, জনগণকে গুলি করা হয়, জনগণকে হত্যা করা হয়।

তিনি বলেন, জাতীয়তাবাদী দলের প্রত্যেক নেতাকর্মী খালেদা জিয়ার নির্দেশে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে রাজপথে সক্রিয় রয়েছে। তারেক রহমানের নেতৃত্বে এ সরকারের পতন ঘটবে। সেদিন এ জুলুমের বিচার হবে।

এ সময় সবাইকে ঐক্যবদ্ধ হ‌য়ে রাস্তায় নামার আহ্বান জানান যুবদলের সভাপতি।

গত ১২ মার্চ কক্সবাজারের উখিয়ায় যুবলীগের সম্মেলনে অংশ নিতে যাওয়া ২৭ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। আটকরা জানান, উখিয়া উপজেলা যুবলীগের সম্মেলনে অংশ নিতে এক প্রার্থীর লোক তাদের নিয়ে আসেন। প্রায় ৯ বছর পর অনুষ্ঠিত হয় উখিয়া উপজেলা যুবলীগের সম্মেলন।

যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টনের সঞ্চালনায় এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies