1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম:
৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান গানম্যান নিয়ে জামায়াত প্রার্থীর ক্যান্টনমেন্ট পার হওয়ার চেষ্টা, অতঃপর… জামায়াতের নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই-কিশোরগঞ্জে জামায়াত আমীর নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে আবারও বিপদে পড়বে দেশ: মির্জা ফখরুল র‌্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ বগুড়া উন্নয়নের তারেক রহমানের বিকল্প নেই-সাবেক এমপি লালু সেমিনারে বিশেষজ্ঞদের অভিমত: বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় জাতীয় ঐকমত্য দরকার শাজাহানপুরের আমরুল ইউনিয়নে ধানের শীষের পক্ষে ডোর টু ডোর গণসংযোগ উলিপুরে বিভিন্ন দল ও ধর্মীয় সম্প্রদায়ের ৭ শতাধিক নেতাকর্মী ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান বগুড়ার শেরপুরে বিএনপির পোলিং এজেন্টদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

এই অবৈধ সরকারের পতন হবেই ইনশাআল্লাহ : ড. মোশাররফ

  • সম্পাদনার সময় : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ১৩০ বার প্রদশিত হয়েছে

আওয়ামী লীগ আজ শুধু দেশেই নয়, আন্তর্জাতিকভাবেও বন্ধুহীন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, জনগণের আন্দোলনের মুখে কেউ টিকতে পারেনি, এই অবৈধ সরকারও টিকতে পারবে না, পতন হবেই ইনশাআল্লাহ।তিনি বলেন, এ সরকারের বিদায় যত দ্রুত হবে দেশের মঙ্গল ততই দ্রুত হবে। পরিস্থিতির তত উন্নতি হবে, তাই দ্রুত সরকারের পতন ঘটাতে হবে। শনিবার (১১ মার্চ) বিকেলে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদসহ ১০ দফা দাবিতে বাড্ডায় ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। খন্দকার মোশাররফ বলেন, বিএনপির আন্দোলনে সরকার ভীত। তাই আমাদের শান্তিপূর্ণ আন্দোলন বাধাগ্রস্ত করতে শান্তি সমাবেশের নামে দেশে নৈরাজ্য পরিস্থিতি সৃষ্টি করতে চায়। সরকার যতই তালবাহানা করুক না কেন, সরকারের পদত্যাগ ছাড়া আগামী নির্বাচন হতে দেয়া হবে না।

তিনি বলেন, বিএনপির ১০ দফা আন্দোলন ক্ষমতায় যাওয়ার আন্দোলন নয়। জনগণের গণতন্ত্র, বাক-স্বাধীনতা ও ভোটের অধিকার ফিরিয়ে দেয়ার আন্দোলন। এ সরকার ইতোমধ্যে নিজেদের স্বার্থে দেশের স্বার্থ বিকিয়ে দিয়েছে। এরা লুটপাটের মাধ্যমে দেশটাকে ফোকলা বানিয়ে ফেলেছে।

মোশাররফ বলেন, এ সরকার জনগণের আন্দোলন যতই বাধা দেয়ার চেষ্টা করুক, সফল হবে না। কারণ, এ লড়াই বাঁচা মরার লড়াই। এরা (সরকার) পুরো দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে।

মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমান উল্লাহ আমান। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহাজাহান ওমর, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হকসহ প্রমুখ বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies