1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম:
৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান গানম্যান নিয়ে জামায়াত প্রার্থীর ক্যান্টনমেন্ট পার হওয়ার চেষ্টা, অতঃপর… জামায়াতের নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই-কিশোরগঞ্জে জামায়াত আমীর নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে আবারও বিপদে পড়বে দেশ: মির্জা ফখরুল র‌্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ বগুড়া উন্নয়নের তারেক রহমানের বিকল্প নেই-সাবেক এমপি লালু সেমিনারে বিশেষজ্ঞদের অভিমত: বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় জাতীয় ঐকমত্য দরকার শাজাহানপুরের আমরুল ইউনিয়নে ধানের শীষের পক্ষে ডোর টু ডোর গণসংযোগ উলিপুরে বিভিন্ন দল ও ধর্মীয় সম্প্রদায়ের ৭ শতাধিক নেতাকর্মী ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান বগুড়ার শেরপুরে বিএনপির পোলিং এজেন্টদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

সরকার দেশকে পুরোপুরি বিভক্ত করে ফেলেছে : মির্জা ফখরুল

  • সম্পাদনার সময় : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ১২০ বার প্রদশিত হয়েছে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার দেশকে পুরোপুরি বিভক্ত করে ফেলেছে। শুক্রবার (১০ মার্চ) দুপুরে সিলেট মহানগর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এই সরকারের অপকীর্তি বলে শেষ করা যাবে না। তাদের একটাও ভালো কাজ নেই। এ দেশের সমাজকে একটা দূষিত সমাজে পরিণত করেছে। ১৯৭২ সালে এ দেশের মানুষ যে সংবিধান রচনা করেছিল, সেটাকে বারবার কাটাছেঁড়া করে অকার্যকর এক সংবিধান করেছে। তারা যখনই সুযোগ পেয়েছে সংবিধানকে ধ্বংস করেছে।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ নিজেদের স্বার্থে দেশের অর্থনীতিকে ধ্বংস করে ফেলেছে, সংবাদপত্রের স্বাধীনতা ধ্বংস করেছে, শিক্ষাব্যবস্থা ধ্বংস করে ফেলেছে। দেশে আজ ভয়াবহ নির্যাতন-নিপীড়ন চলছে। আমাদের আন্দোলন শুরু হয়েছে। গত আগস্ট থেকে ১৭ জন নেতাকর্মী প্রাণ দিয়েছেন। জীবিত সকল নেতাকর্মী মামলার আসামি।

সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক আবদুল কাইয়ুম জালালী পংকির সভাপতিত্বে ও সদস্য সচিব মিফতাহ সিদ্দিকীর সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম এ জাহিদ, চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির, এনামুল হক চৌধুরী, সিসিক মেয়র ও বিএনপির কেন্দ্রীয় সদস্য আরিফুল হক চৌধুরী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ফখরুল আরো বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। বিদ্যুৎ সেক্টরে লুট হচ্ছে। আদানির সাথে চুক্তিতে দেড় লাখ কোটি লোকসান হবে। চুক্তির ফলে বিদ্যুতের দাম দ্বিগুণ হবে। ৭০ টাকা মোটা চাল, মিহি চাল ১৭০ টাকা, ডিমের চাম তিন-চার গুণ বেড়েছে। জনগণের নাভিশ্বাস উঠেছে। অথচ সরকার মুখে বাগাড়ম্বর করছে। তারা নির্বাচনব্যবস্থা পুরোপুরি ভেঙে দিয়েছে।

সম্মেলনের দ্বিতীয় পর্বে সিলেট মহানগরের ২৭টি ওয়ার্ডের এক হাজার ৯১৭ জন কাউন্সিলর সরাসরি ভোটের মাধ্যমে মহানগর বিএনপির নেতৃত্ব নির্বাচন করবেন। মহানগরের নেতৃত্বে আসতে সম্মেলনে তিন পদে আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এবার সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী। সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন বর্তমান আহ্বায়ক কমিটির দুই যুগ্ম- আহ্বায়ক এমদাদ হোসেন চৌধুরী ও ফরহাদ চৌধুরী শামীম। সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ সাফেক মাহবুব, সাবেক ক্রীড়া সম্পাদক রেজাউল করিম নাচন, সাবেক সহ-মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক মোস্তফা কামাল ফরহাদ ও ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবদুল্লাহ শফি সাহেদ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies