1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম:
বগুড়ায় দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নন্দীগ্রামে ঈদুল ফিতর উপলক্ষ্যে বিভিন্ন সহায়তা বিতরণ করলেন এমপি মোশারফ হোসেন কুড়িগ্রামের ফুলবাড়ীতে পিআইওর ছোট কাজে বড় দুর্নীতি দুপচাঁচিয়া উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল দুপচাঁচিয়ায় ভ্রাম্যমাণ আদালতে ৪০ হাজার টাকা জরিমানা ॥ মালামাল জব্দ দুপচাঁচিয়া ইমাম ও মোয়াজ্জিনের সম্মানী ভাতা প্রদান বগুড়ায় সূর্যোদয় ব্যায়াম সংঘের দোয়া ও ইফতার মাহফিল রংপুর সদরে ছাত্রদলের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ পলাশবাড়ী সমাজকল্যাণ সংস্থার উদ্যগে দেড় শতাধিক অসহায় মানুষকে ঈদ উপহার বগুড়ায় গরীব ও অসহায়দের মাঝে ইফতার বিতরণ

চরম অব্যবস্থাপনায় রাবির বঙ্গবন্ধু হলের রিডিং রুম

  • সম্পাদনার সময় : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ১৬১ বার প্রদশিত হয়েছে

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: ঘুণে খাওয়া কাঠ, জরাজীর্ণ টেবিল, নেই পর্যাপ্ত আসন, নেই পর্যাপ্ত বুকসেলফ, বিদ্যুৎ চলে গেলে নেই আইপিএসের ব্যবস্থা। চিত্রটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের রিডিং রুমের। এমন দুর্দশার বিষয়ে শিক্ষার্থীরা বার বার অভিযোগ করলেও হল প্রশাসন কোনো কার্যকরী পদক্ষেপ নেয়নি। ফলে প্রতিনিয়তই চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ওই হলের আবাসিক শিক্ষার্থীদের।
সরেজমিনে দেখা যায়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কেন্দ্রবিন্দুতে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পাঁচ শতাধিক শিক্ষার্থীদের জন্য রয়েছে মাত্র ৩০ আসনবিশিষ্ট রিডিং রুম। যা শিক্ষার্থীদের জন্য যথেষ্ট নয়। চেয়ার সংকট থাকায় ডাইনিং থেকে বেঞ্চ নিয়ে এসে কষ্ট করে পড়াশোনা করেন শিক্ষার্থীরা। এছাড়াও নেই কোনো আইপিএসের ব্যবস্থা। ফলে বিদ্যুৎ চলে গেলে মোবাইলের আলো জ্বেলে পড়তে হয় তাদের। বই রাখার জন্য নেই কোনো বুকসেলফও। পড়ার টেবিলেই বই গাদাগাদি করে রেখেই পড়তে হচ্ছে।
বই সংরক্ষণের জন্য রিডিং রুমের চারটি ডেস্ক থাকলেও কয়েক বছর ধরে তালাবদ্ধ পড়ে আছে। যা কোনো কাজেই লাগছে না।
রিডিং রুমের দুরবস্থা নিয়ে বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষার্থী আল মারুফ বলেন, ‘শিক্ষার্থীদের জ্ঞান চর্চার অন্যতম কেন্দ্র হলো রিডিং রুম। যা থাকবে গোছানো পরিপাটি ও শিক্ষার্থীবান্ধব। কিন্তু আমাদের হলের রিডিং রুমের টেবিলগুলো কাঠ পোকায় খাচ্ছে। বই রাখার কোনো তাকের ব্যবস্থা নেই। ফলে অনেক সমস্যা পোহাতে হয়। এত অল্প আসন যে জায়গা না পেয়ে অনেক সময় ফিরে যেতে হয়।’
তিনি আরও বলেন, ‘হলের ডাইনিং ও ক্যান্টিনে আইপিএস থাকে অথচ রিডিং রুমে নেই কোনো ব্যবস্থা। বিদ্যুৎ চলে গেলে ফোনের আলো জ্বেলে পড়তে হয়। যা খুবই দুঃখজনক। ’রিডিং রুমের পাশে একটি শৌচাগার থাকলেও সেটা শুধু হল অফিসের কর্মকর্তারা ব্যবহার করেন। অন্য সময় তালাবদ্ধ দেখা যায়।’ হল প্রশাসনকে এ বিষয়ে জানালেও পদক্ষেপ নেয়নি। আমরা দ্রুত এর সংস্কার চাই।
এ বিষয়ে জানতে চাইলে বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ শাইখুল ইসলাম মামুন জিহাদ বলেন, হলের শিক্ষার্থীরা আমাদের কাছে রিডিং রুমের আসন সংখ্যা বাড়ানোর জন্য লিখিত আবেদন দিয়েছেন। আমরা সেটি বিবেচনা করে ইঞ্জিনিয়ারিং সেকশনে চিঠি পাঠিয়েছি। কিন্তু সেখান থেকে এখনো আমরা কোনো রকম আশ্বাস পাইনি। আমরা চাইলেই রিডিং রুমের আসন সংখ্যা বাড়াতে পারবো না। এর জন্য প্রয়োজন মোটা অঙ্কের টাকা। কিন্তু এত টাকা হল প্রশাসনের নেই। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতা প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies