1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম:
৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান গানম্যান নিয়ে জামায়াত প্রার্থীর ক্যান্টনমেন্ট পার হওয়ার চেষ্টা, অতঃপর… জামায়াতের নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই-কিশোরগঞ্জে জামায়াত আমীর নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে আবারও বিপদে পড়বে দেশ: মির্জা ফখরুল র‌্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ বগুড়া উন্নয়নের তারেক রহমানের বিকল্প নেই-সাবেক এমপি লালু সেমিনারে বিশেষজ্ঞদের অভিমত: বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় জাতীয় ঐকমত্য দরকার শাজাহানপুরের আমরুল ইউনিয়নে ধানের শীষের পক্ষে ডোর টু ডোর গণসংযোগ উলিপুরে বিভিন্ন দল ও ধর্মীয় সম্প্রদায়ের ৭ শতাধিক নেতাকর্মী ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান বগুড়ার শেরপুরে বিএনপির পোলিং এজেন্টদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

দেশে খুব সফলভাবে বিরাজনীতিকরণ চলছে : জি এম কাদের

  • সম্পাদনার সময় : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১৮ বার প্রদশিত হয়েছে

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, দেশে খুব সফলভাবে বিরাজনীতিকরণ চলছে। তথাকথিত গণতান্ত্রিক সরকার বা বেসামরিক সরকারের হাতে বিরাজনীতিকরণ হচ্ছে। সামরিক সরকার এলেই আগে রাজনীতিবিদরা বলতেন, সামরিক সরকার বিরাজনীতিকরণ করণের মাধ্যমে রাজনীতি নষ্ট করা হচ্ছে।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বনানীস্থ কার্যালয় মিলনায়তনে এক যোগদান অনুষ্ঠানে জাপা চেয়ারম্যান এসব কথা বলেন। অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সাবেক প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা তৈয়েবুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক কাজী মো: ফারুক (সেন্টু) এবং আবরার শিশির জি এম কাদের এর হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টিতে যোগ দেন।

জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, আমাদের দেশ হচ্ছে প্রজাতন্ত্র। প্রজারাই দেশের মালিক। তারা যাকে খুশি তাকে প্রতিনিধি নির্বাচন করবেন। প্রতিনিধিদের কাজ পছন্দ না হলে নির্বাচনের মাধ্যমে আবার প্রতিনিধি বদল করতে পারবেন তারা। এটাই প্রকৃত গণতন্ত্র। কিন্তু এখন দেশের শাসন কার্যে সাধারণ মানুষের অংশগ্রহণ নেই বললেই চলে। দেশের মানুষের মতামতের কোনো দাম নেই। এখন জনগণের ভোটে প্রতিনিধি নির্বাচিত হচ্ছে না। নির্বাচন ব্যবস্থা নষ্ট হয়ে গেছে। সঠিকভাবে নির্বাচন না হলে দেশের মানুষ দেশের শাসন ব্যবস্থা থেকে দূরে চলে যায়।

এ সময় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি, প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, শফিকুল ইসলাম সেন্টু, অ্যাডভোকেট মো: রেজাউল ইসলাম ভূঁইয়া, মোস্তফা আল মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

পিলখানা হত্যার বিচার ও তদন্ত প্রক্রিয়া স্বচ্ছ হয়নি
সকালে সামরিক কবরস্থানে পিলখানা হত্যা হওয়া শহীদ সেনা কর্মকর্তাদের স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ শেষে জি এম কাদের গণমাধ্যম কর্মীদের উদ্দেশে বলেন, পিলখানা হত্যার বিচার ও তদন্ত প্রক্রিয়া স্বচ্ছ হয়নি। বেশিরভাগ শহীদ পরিবার মনে করে পিলখানা হত্যার বিচার ও তদন্তে স্বচ্ছতা নেই। তাই, শহীদ পরিবারের মনে ক্ষোভ আছে। সরকারের দৃষ্টি দেয়া দরকার নৃশংস হত্যার বিচারে যেন শহীদ পরিবারগুলো সন্তুষ্ট হতে পারে। শহীদ পরিবারের সদস্যদের সন্তুষ্ট হতে দেখিনি। তিনি বলেন, এতবড় হত্যার হয়ে গেলো কেউই কিছু জানতে পারলো না। কেউ আঁচ করতে পারলে, কেন ব্যবস্থা নেয়া হলো না? আবার এমন ভয়াবহ হত্যার ঘটনায় দায়িত্বশীল যারা আঁচ করতে পারেনি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়েছে? এমন অনেক প্রশ্নের উত্তর জাতি জানতে চায়।

এ সময় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য মো: হাবিবুর রহমান, এস এম ফয়সল চিশতী, মোস্তফা আল মাহমুদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies