1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

মাছের খাদ্যের আড়ালে গাঁজা; ১০৫ কেজি গাঁজাসহ আটক ২

  • সম্পাদনার সময় : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৫৭ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: মাছের খাদ্যের আড়ালে গাঁজা পাচারের সময় পাবনার বেড়ায় অভিযান চালিয়ে ১০৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারী) রাত নয়টার দিকে এ অভিযান চালানো হয়। আটককৃতরা হলেন, কুমিল্লার কোতয়ালী উপজেলার শ্যামপুর গ্রামের রবিউল ইসলাম (৩৫) ও একই জেলার বুড়িচং উপজেলার রাজাপুর গ্রামের শাহাদত হোসেন (২৪)। র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের কোম্পানী কমান্ডার তৌহিদুল মবিন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে একটি ট্রাকে মাছের খাদ্য পরিবহণের আড়ালে গাঁজা পাচার করা হচ্ছে। এ সংবাদের পর জেলার বেড়া পৌর সদরের সিএন্ডবি মোড়ে করতোয়া কুরিয়ার সার্ভিসের সামনে অভিযান চালায় র‌্যাবের একটি দল। এ সময় ঘটনাস্থল থেকে ১০৫ কেজি গাঁজা, ১০০ বস্তা মাছের খাদ্য ও একটি ট্রাক জব্দ করা হয়। আটক করা হয় ওই দুই মাদক ব্যবসায়ীকে। এ ঘটনায় মামলা দায়ের করে আটক দু’জনকে বেড়া মডেল থানায় সোপর্দ করা হয়েছে বলে জানায় র‌্যাব।

বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, র‌্যাব থেকে যে দুইজনকে থানায় সোপর্দ করেছিল, তাদের শুক্রবার (২৪ ফেব্রুয়ারীূ) সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies