1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

নির্বাচনে কীভাবে দায়িত্ব পালন করতে হবে পুলিশ জানে: আইজিপি

  • সম্পাদনার সময় : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩২ বার প্রদশিত হয়েছে

আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশের মানুষের ভীত-সন্ত্রস্ত হওয়ার কোনো কারণ নেই বলে আশ্বস্ত করেছেন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। আইজিপি বলেছেন, দীর্ঘদিন ধরে নির্বাচন নিয়ে কাজ করছি। নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় কিভাবে দায়িত্ব পালন করতে হয় আমরা সেটা জানি। আমাদের প্রতিটি সদস্য নির্বাচনে দায়িত্ব পালন সম্পর্কে ওয়াকিবহাল এবং তাদের অভিজ্ঞতা রয়েছে। তাছাড়া আমাদের সক্ষমতা বেড়েছে। আসছে নির্বাচন নিয়ে ভীত-সন্ত্রস্ত হওয়ার কোনো কারণ নেই।

শুক্রবার সকালে আইজিপি নিজ উপজেলা সুনামগঞ্জের শাল্লায় থানা ভবনে স্টুডিও অ্যাপার্টমেন্ট উদ্বোধন করতে এসে সাংবাদিকদের এ কথা বলেন।

দেশে এক সময় জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ মাথাচাড়া দিয়ে উঠেছিল উল্লেখ করে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। আমরা দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি করে বিদেশি বিনিয়োগকে আকর্ষণ করেছি। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকায় দেশের সামগ্রিক অর্থনীতিরও উন্নয়ন হচ্ছে।

যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলার সক্ষমতা পুলিশের রয়েছে উল্লেখ করে আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান বলেন, এক সময় মামলা শনাক্ত করতে অনেক সময় লেগে যেত; কিন্তু এখন ৯৫ ভাগ মামলা তথ্যপ্রযুক্তি ব্যবহার করে দ্রুত শনাক্ত করা যাচ্ছে। এতে কাজ বেগবান হয়েছে। পুলিশের আরও সক্ষমতা বাড়াতে সরকার উদ্যোগ নিয়েছে।

আইজিপি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দায়িত্বগ্রহণের সময় জনপ্রতি আয় ছিল মাত্র ৫০০ ডলার; কিন্তু এখন সেটা প্রায় তিন হাজার ইউএস ডলার। এখন দেশের সর্বত্রই উন্নয়ন হচ্ছে। আমার দুর্গম উপজেলা শাল্লায়ও উন্নয়নের ছোঁয়া লেগেছে।

আইজিপি বেলা সোয়া ১১টায় হেলিকপ্টারে শাল্লা উপজেলা সদরে অবতরণ করেন। সেখান থেকে বেলা সাড়ে ১১টায় শাল্লা থানায় এসে তিনি স্টুডিও অ্যাপার্টমেন্ট উদ্বোধন করেন। পরে আইজিপি স্থানীয় সুধীজনদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন- সিলেটের ডিআইজি মফিজ উদ্দিন আহমদ, সুনামগঞ্জ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মকসুদ চৌধুরী, সুনামগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, শাল্লা উপজেলা চেয়ারম্যান আল আমিন চৌধুরী, শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেব।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies