1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম:
৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান গানম্যান নিয়ে জামায়াত প্রার্থীর ক্যান্টনমেন্ট পার হওয়ার চেষ্টা, অতঃপর… জামায়াতের নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই-কিশোরগঞ্জে জামায়াত আমীর নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে আবারও বিপদে পড়বে দেশ: মির্জা ফখরুল র‌্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ বগুড়া উন্নয়নের তারেক রহমানের বিকল্প নেই-সাবেক এমপি লালু সেমিনারে বিশেষজ্ঞদের অভিমত: বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় জাতীয় ঐকমত্য দরকার শাজাহানপুরের আমরুল ইউনিয়নে ধানের শীষের পক্ষে ডোর টু ডোর গণসংযোগ উলিপুরে বিভিন্ন দল ও ধর্মীয় সম্প্রদায়ের ৭ শতাধিক নেতাকর্মী ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান বগুড়ার শেরপুরে বিএনপির পোলিং এজেন্টদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

সরকারের মনোনিবেশ শুধু বিরোধী দলের আন্দোলন দমনে-টুকু

  • সম্পাদনার সময় : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৪০ বার প্রদশিত হয়েছে

সরকারের মনোনিবেশ শুধু বিরোধী দলের আন্দোলন দমনে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, দেশের অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। মানুষের অর্থনৈতিক অবস্থা ঠেকেছে তলানিতে। দ্রব্যমূল্য বাড়তে বাড়তে হয়ে গেছে আকাশচুম্বী। তবুও ওসব নিয়ন্ত্রণে সরকারের কোনো উদ্যোগ নেই। সরকারের কেবল মনোযোগ- কিভাবে বিরোধী দলের আন্দোলন দমন করা যায়।

সোমবার বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের সাথে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

এ সময় সরকার বেসামাল হয়ে গেছে মন্তব্য করে টুকু বলেন, জনগণের কল্যাণ চিন্তা না করে সরকার বিরোধী দল দমনে মামলা হামলা চালিয়েছে যাচ্ছে।

বৈঠক বিষয়ে টুকু বলেন, আজকের বৈঠকে যুগপৎ আন্দোলন নিয়ে সামষ্টিকভাবে পর্যালোচনা করা হয়েছে। বর্তমান প্রেক্ষাপটে কিভাবে আন্দোলনকে জোরদার করা যায়, সে বিষয়ে মতবিনিময় হয়েছে।

গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়কারী অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম বলেন, ‘এটা আমাদের নিয়মিত বৈঠক। আমরা আগের বিষয়গুলো রিভিউ করেছি। বিএনপি ও গণতন্ত্র মঞ্চের যুগপৎ আন্দোলনের ধারা আগামীতে কতটুকু বেগবান করা যায়, কিভাবে আরো কাছাকাছি ও যৌথ ঘোষণার দিকে যাওয়া যায়, সে বিষয়ে আলোচনা করেছি।’

তিনি আরো বলেন, ‘সাংগঠনিক কার্যক্রম নিয়ে পরিকল্পনা করা হয়েছে। আমরা আশা করি, আমাদের এ কর্মসূচির মধ্যে দিয়ে দেশের সঙ্কট, বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি এবং আসন্ন রমজান উপলক্ষে গড়ে ওঠা সিন্ডিকেট মোকাবেলা করে ১০ দফা দাবিতে সরকারকে পদত্যাগে বাধ্য করতে পারব।’

বৈঠকে বিএনপি লিয়াজোঁ কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, বরকত উল্লাহ বুলু, মোয়াজ্জেম হোসেন আলাল এবং গণতন্ত্র মঞ্চের সদস্য মাহমুদুর রহমান মান্না, জোনায়েদ সাকি, রফিকুল ইসলাম বাবুল ও অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies