1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় ‘বিশ্ব বেতার দিবস’ উদযাপিত

  • সম্পাদনার সময় : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৩৫ বার প্রদশিত হয়েছে

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: বাংলাদেশ বেতার রাজশাহীর আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ‘বিশ্ব বেতার দিবস’ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (১৩ ফেব্রুয়ারী) সকালে বাংলাদেশ বেতার রাজশাহীর আঞ্চলিক কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এর আগে ‘বেতার ও শান্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ বেতার রাজশাহীর আঞ্চলিক কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।
উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ বেতার রাজশাহীর আঞ্চলিক পরিচালক মোঃ হাসান আখতারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. আব্দুল খালেক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল ও রাজশাহী এসোসিয়েশনের সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা। স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ বেতার রাজশাহীর আঞ্চলিক প্রকৌশলী ফারজানা আফরোজ ও আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক মোসাঃ উম্মে কুলসুম।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, বেতার নাট্যকার-নাট্যশিল্পী সংসদ (বেনানাশিস) আঞ্চলিক পরিষদ রাজশাহীর সভাপতি মোঃ ওয়াজেদ আলী খাঁনসহ বাংলাদেশ বেতার রাজশাহীর আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ।
এসময় উপস্থিত বক্তারা বলেন, বাংলাদেশে বেতারের যাত্রা শুরু করে ১৯৩৯ সালের ১৬ ডিসেম্বর। সরকারের তথ্য মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ২০১২ সাল থেকে বাংলাদেশে বিশ্ব বেতার দিবস পালিত হচ্ছে, যেখানে বাংলাদেশ বেতার, প্রাইভেট এফএম এবং কমিউনিটি রেডিও অংশগ্রহণ করছে।
বক্তারা আরও বলেন, সারা বিশ্বে বেতার অন্যতম জনপ্রিয় গণমাধ্যম। বেতারের রয়েছে গ্রামগঞ্জ ও দুর্গম এলাকায় তথ্য আদান-প্রদানের শক্তি। এই শক্তির মাধ্যমে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বেতার কেন্দ্র।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies