1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

জয়পুরহাটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৫

  • সম্পাদনার সময় : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৫৫ বার প্রদশিত হয়েছে

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এক নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও এক নারী। সোমবার বেলা ১১টায় উপজেলার পৌরশহরের মালিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন অটোরিকশাচালক বাকিরা যাত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিবুল ইসলাম।

নিহতরা হলেন- ক্ষেতলাল পৌরশহরের ইটাখোলা বাজারের রাবিয়া হোসেনের ছেলে অটোরিকশাচালক আমজাদ হোসেন (৫০), পৌরশহরের হেরাকুল চৌধুরীপাড়ার রফিকুল ইসলামের ছেলে নাফিজ হোসেন (২০), ক্ষেতলাল উপজেলার নশীরপুর গ্রামের জামে মসজিদের ইমাম সিরাজুল ইসলাম (৬০), একই উপজেলার বুলবুল হোসেনের স্ত্রী শাহানাজ পারভিন (৪৬) ও জয়পুরহাট সদরের বুলুপাড়ার ফেরদৌস হোসেনের স্ত্রী শাহিনুর আক্তার (৫০)। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ক্ষেতলাল উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা লায়লা জাহান নাসরিন। তাকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী আমির হোসেন বলেন, যাত্রী নিয়ে অটোরিকশাটি জয়পুরহাট থেকে ক্ষেতলালের দিকে যাচ্ছিল। পথে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশাটি ট্রাকের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। আর তিনজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। আহত এক নারীকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

ওসি রাজিবুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে। আর হাসপাতালে নেওয়ার পথে তিনজনের মৃত্যু হয়। এ ঘটনায় গুরুত্বর আহত এক নারীকে জয়পুরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন।

তিনি বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়েছেন। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies