1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কুড়িগ্রামে ১১ হাজার ভেজাল তরল বোতলজাত ঔষধসহ গ্রেপ্তার ৪ জন

  • সম্পাদনার সময় : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৮৮ বার প্রদশিত হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রাম পৌর শহরের পুরাতন স্টেশন পাড়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল পানীয় ঔষধসহ চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (১২ ফেব্রুয়ারি) এসব ভেজাল সিরাপ আটক করা হয়। তবে পুলিশ ধারনা করছে এসব যৌন উত্তেজক সিরাপ আসামিরা জেলার বিভিন্ন দোকানে বিক্রি করে আসছেন। আটককৃতরা হলেন, শহরের পুরাতন স্টেশন পাড়া এলাকার মৃত মাহাতাব উদ্দিনের ছেলে শাহাজান আলী মনু (৫০), টেনারি পাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে আশিকুর রহমান লিংকন, পুরাতন স্টেশন পাড়া এলাকার ছোট বাবুর ছেলে আব্দুর রহিম টিটু ও পেশকার পাড়া এলাকার আফজাল হোসেনের ছেলে মিজানুর রহমান।  মামলার এজাহার সুত্রে জানা গেছে, পৌর শহরের পুরাতন স্টেশন পাড়া এলাকার শাহাজান আলীর বসত বাড়িতে ভেজাল পানীয় ঔষধ মজুত রেখে ক্রয় বিক্রয় করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে সদর পুলিশ ফাঁড়ির পুলিশের একটি টিম অভিযান চালিয়ে বিভিন্ন নামে বেনামে প্রায় ১১ হাজার ভেজাল পানীয় ঔষধের বোতলসহ চারজনকে আটক করে। যার আনুমানিক মুল্য প্রায় ছয় লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহারিয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শহরের পুরাতন স্টেশন পাড়া এলাকা থেকে প্রায় ১১ হাজার ভেজাল পানীয় (তরল বোতলজাত) ঔষধ উদ্ধার করা হয়েছে। ধারনা করা হচ্ছে এসব যৌন উত্তেজক সিরাপ। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এব্যাপারে সদর থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies