1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

জনি হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবিতে সাহেব বাজার বস্ত্র ব্যবসায়ী ও কর্মচারীদের মানববন্ধন

  • সম্পাদনার সময় : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৫৫ বার প্রদশিত হয়েছে

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে শফিকুল ইসলাম জনির হত্যাকারীদের দ্রুতবিচার ট্রাই-বোনালের আওতায় এনে বিচার ও ফাঁসি কার্যকর করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাহেব বাজার বস্ত্র ব্যবসায়ী ও কর্মচারীরা। রোববার (১২ ফেব্রুয়ারী) বেলা ১১টায় সাহেব বাজার বস্ত্র ব্যবসায়ী ও কর্মচারী সাহেব বাজার জিরো পয়েন্টে ও কাপড়পট্টির সামনের রাস্তায় এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধন কর্মসূচিতে প্রায় ৫শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। এর আগে, নগরীর সাহেব বাজার কাপড় পট্টি’র সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করে প্রেসক্লাব চত্বর সেন্ডেল পট্টি হয়ে ভুবন মোহন পার্কে গিয়ে শেষ হয়।
মামলার আসামী ভূমিদস্যু মওলা বাবু ও তার ভাই শাহিন এবং তার সহযোগী কিশোর, প্রসেনজিৎ ও শ্যামলকে দ্রুত গ্রেফতারের দাবিও জানানো হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন, সাহেব বাজার বস্ত্র ব্যবসায়ী মালিক সমিতি’র সভাপতি অশোক কুমার সাহা, সাধারণ সম্পাদক খন্দকার শামীম আলম। বস্ত্র কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ আশরাফুল ইসলাম বাচ্চু, সহ-সভাপতি মোঃ কামরুজ্জামান হোসেন সেকেন্দার, সাধারণ সম্পাদক অমিত কুমার সাহা, নিহত শফিকুল ইসলাম জনির পিতা সিরাজুল ইসলাম-সহ ৫শতাধিক লোকজন উপস্থিত ছিলেন। এয়াড়া উপস্থিত ছিলেন পাদুকা ব্যবসায়ী মালিক সমিতির সভাপিত মোঃ শফিকুর রহমান রিপন ও সাধারণ সম্পাদক মোঃ ছোটন।
মানববন্ধনে বক্তারা বলেন, সাহেব বাজার বস্ত্র মার্কেটের, মঞ্জুর কাপড়ের দোকানের কর্মচারী শফিকুল ইসলাম জনির হত্যাকারী প্রধান আসামি ভূমিদস্যু তৌফিকুর রহমান মাওলা বাবু ও তার ভাই শাহিন এবং সহযোগী কিশোর, প্রসেনজিৎ ও শ্যামল মিলে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে নির্মম নির্যাতন করে হত্যা করেছে শফিকুল ইসলাম জনিকে। এই হত্যাকান্ডের সাথে জড়িতদের বিরুদ্ধে আদালতে মামলা হলেও হত্যাকারীরা প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়াচ্ছে এবং মামলা তুলে নিতে হুমকি অব্যাহত রেখেছে। কিন্তু হত্যার সাথে জড়িতদের গ্রেফতার করছে না রাজপাড়া থানা পুলিশ।
অনতিবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দ্রুত ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির দাবি জানান তারা। নিহতের পরিবারের দাবি, আসামীদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তি ও ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারী দেন তাঁরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies