1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কুড়িগ্রামের চিলমারী নদীবন্দর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর মূখ্য সচিব

  • সম্পাদনার সময় : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৬৬ বার প্রদশিত হয়েছে

কুড়িগ্রাম : কুড়িগ্রামের ঐতিহ্যবাহী চিলমারী নদীবন্দর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর মূখ্যসচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া। এসময় উপস্থিত ছিলেন আশ্রয়ন-২ প্রকল্পের মহাপরিচালক আবু সালেহ মোহাম্মদ ফেরদৌস খান, বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, জেলা পুলিশ সুপার আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রুকুনুজ্জামান শাহীন, উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুবুর রহমান, চিলমারী মডেল থানার অফিসার ইনর্চাজ মো. আতিকুর রহমান প্রমুখ। আজ রোববার সকালে তিনি এ নদীবন্দর পরিদর্শন করেন। পরে তিনি রৌমারীর উদ্দেশ্যে চিলমারী বন্দর ত্যাগ করেন।
এর আগে কুড়িগ্রাম থেকে সকাল সাড়ে ৮টায় চিলমারী বন্দরের উদ্দেশ্যে রওনা করেন। সেখানে তিনি রৌমারী ডাকঘর পরিদর্শন ও সড়ক বিভাগের উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন। পরে তিনি সরকারি কর্মকর্তা ও সূধীজনদের সাথে রৌমারী ও চর রাজীবপুর উপজেলার উন্নয়ন সংক্রান্ত বিষয় নিয়ে মতবিনিময় করেন। এরপর তিনি সন্ধ্যায় কুড়িগ্রাম সার্কিট হাউসে রংপুর বিভাগের জেলা প্রশাসকদেরকে নিয়ে মতবিনিময় করবেন বলে জানান কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মিনহাজুল ইসলাম।
কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মিনহাজুল ইসলাম জানান, প্রধানমন্ত্রীর মূখ্যসচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া দু’দিনের সফরে কুড়িগ্রামে আসেন।সোমবার সকালে কুড়িগ্রাম জেলঅ প্রশাসন, জনপ্রতিনিধি ও জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন।এরপর সকাল ১১টায় কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দর ও বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করবেন। বিকাল ৪টায় কুড়িগ্রাম স্টেডিয়াম চত্বরে শেখ কামাল আন্ত:স্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৩ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগদিবেন।এরপর রাতেই তিনি ঢাকার পথে রওনা হবেন।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies