1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম:
৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান গানম্যান নিয়ে জামায়াত প্রার্থীর ক্যান্টনমেন্ট পার হওয়ার চেষ্টা, অতঃপর… জামায়াতের নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই-কিশোরগঞ্জে জামায়াত আমীর নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে আবারও বিপদে পড়বে দেশ: মির্জা ফখরুল র‌্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ বগুড়া উন্নয়নের তারেক রহমানের বিকল্প নেই-সাবেক এমপি লালু সেমিনারে বিশেষজ্ঞদের অভিমত: বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় জাতীয় ঐকমত্য দরকার শাজাহানপুরের আমরুল ইউনিয়নে ধানের শীষের পক্ষে ডোর টু ডোর গণসংযোগ উলিপুরে বিভিন্ন দল ও ধর্মীয় সম্প্রদায়ের ৭ শতাধিক নেতাকর্মী ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান বগুড়ার শেরপুরে বিএনপির পোলিং এজেন্টদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

হামলা ও বাধার মধ্যেই ইউনিয়নে ইউনিয়নে পদযাত্রা কর্মসূচি পালন করল বিএনপি

  • সম্পাদনার সময় : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২৭ বার প্রদশিত হয়েছে

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী সাধারণ নির্বাচনসহ ১০ দফা দাবি আদায়ে সারাদেশের সব ইউনিয়ন পর্যায়ের পদযাত্রা কর্মসূচি পালন করেছে বিএনপি। শনিবার (১১ ফেব্রুয়ারি) দেশের বিভিন্ন জায়গায় কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা বাধা দেয় বলে অভিযোগ করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। নারায়ণগঞ্জ, সিরাজগঞ্জ, নাটোর, ভোলা, বগুড়া, জামালপুর, গাজীপুর, বরগুনা ও নরসিংদীতে ইউএনবির সংবাদদাতারা জানিয়েছেন, পুলিশ ও আওয়ামী লীগের সাথে সংঘর্ষে এবং বিভিন্ন স্থানে দল বাধার মুখে পড়ে বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। সিরাজগঞ্জে বিএনপি-আ’লীগের সংঘর্ষে ১২টি মোটরসাইকেল ভাংচুর ও তিনটি জ্বালিয়ে দেয়া হয়েছে। এছাড়া গণতন্ত্র মঞ্চ, গণতান্ত্রিক বাম ঐক্য, ১২ দলীয় জোট, সমমনা জোট, এলডিপি, গণফোরাম, পিপলস পার্টিও তাদের যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকায় একই কর্মসূচি পালন করে। বিভাগীয় ও জেলা পর্যায়ে কর্মসূচি পালন করে গণতন্ত্র মঞ্চ।

বিএনপির সিনিয়র নেতারা জানান, তাদের চলমান সরকারবিরোধী আন্দোলনে তৃণমূল থেকে জনগণকে সম্পৃক্ত করার দলের পরিকল্পনার অংশ হিসেবে শুধুমাত্র ইউনিয়ন পর্যায়ে তাদের কর্মসূচি পালন করা হয়েছে।

গত ৪ ফেব্রুয়ারি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ থেকে ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার ইউএনবির সাথে আলাপকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, সব ইউনিয়নে তাদের পদযাত্রা কর্মসূচির মূল লক্ষ্য ছিল চলমান আন্দোলনকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেয়া।

২৪ ও ৩০ ডিসেম্বরের গণমিছিল, ১১ জানুয়ারির অবস্থান কর্মসূচি এবং ১৬ জানুয়ারির মিছিল, ২৫ ও ৪ ফেব্রুয়ারি সমাবেশের পর এটি ছিল যুগপৎ আন্দোলনের পঞ্চম কর্মসূচি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies