1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

আমরা চাই জনগণের ভোটাধিকার নিশ্চিত হোক-জি এম কাদের

  • সম্পাদনার সময় : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৪৪ বার প্রদশিত হয়েছে

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেছেন, ‘আমরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। তিনি বলেন, নির্বাচনে আমাদের ফলাফল যাই হোক এটা কোনো বিষয় না। আমরা চাই জনগণের ভোটাধিকার নিশ্চিত হোক।’ তিনি বলেন, ‘কারো দয়া-দাক্ষিণ্যে এমপি-মন্ত্রী হলে তাতে কোনো সম্মান নেই। গণমানুষের ভোটে নির্বাচিত হওয়ার মধ্যেই প্রকৃত সম্মান।’

শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর শ্যামপুর থানা সংলগ্ন প্রধান সড়কে শ্যামপুর-কদমতলী থানা জাতীয় পার্টির কর্মীর সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

জি এম কাদের বলেন, প্রজাতন্ত্র হচ্ছে দেশের সাধারণ মানুষই দেশের মালিক। তারা দেশ পরিচালনার জন্য প্রতিনিধি নির্বাচন করবেন। প্রতিনিধিরা দেশের মালিকদের (সাধারণ জনগণ) ইচ্ছে অনুযায়ী দেশ পরিচালনা করবেন। সাধারণ মানুষের ইচ্ছেমতো প্রতিনিধিরা কাজ না করলে পরবর্তী সময়ে দেশের মালিকরা যেন নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি পরিবর্তন করতে পারবেন। মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে, সকল মানুষ সব অধিকার সমান ভাবে ভোগ করবে। সাধারণ মানুষের অধিকার হরণ করা হচ্ছে, মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী।

নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ভালো জিনিসের ভালো দাম দিতে হয়। স্বস্তা জিনিস কখনোই ভালো হয় না। তাই, দেশের মঙ্গলের জন্য হয় ভালো দাম দিতে হবে। সেজন্য নেতা-কর্মীদের প্রস্তুত থাকতে নির্দেশ দেন জাতীয় পার্টি চেয়ারম্যান।

তিনি আরো বলেন, ১১ বছর অতিবাহিত হলো এখনো সাংবাদিক দম্পতি সাগর-রুনী হত্যার বিচার হয়নি। ১১ বছরে ৯৫ বার তারিখ পরিবর্তন হয়েছে কিন্তু তদন্ত রিপোর্ট দিতে পারেনি সংশ্লিষ্ট সংস্থা। দেশের মানুষ সাগর-রুনী হত্যার বিচার দেখতে চায়।

তিনি বলেন, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন ঘতকরা চিহ্নিত হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যেই হত্যাকারীদের গ্রেফতার করা হবে। ১১ বছর অতিবাহিত হলো দেশের মানুষ জানতে পারলো না, কেন বা কারা এই নির্মম হত্যাযজ্ঞ ঘটালো। সাগর-রুনী হাত্যাকাণ্ড কী সাংবাদিকদের জন্য সতর্কবার্তা? এতবড় হত্যাকাণ্ডের বিচার হচ্ছে না, অথচ কারো যেনো জবাবদিহিতা নেই।

‘সাগর-রুনী হত্যাকাণ্ডের বিচারে দায়িত্বহীনতার দায় কেউ এড়াতে পারবে না। দেশের মানুষ মনে করছে, প্রভাবশালী একটি মহল সাগর-রুনী হত্যা মামলা প্রভাবিত করছে। সাধারণ মানুষের ধারণা, সত্য ফাঁস হয়ে যাবে সেই ভয় থেকেই সাগর-রুনী হত্যার বিচার হচ্ছে না,’ বলেন তিনি।

তিনি গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বলেন, আরো সাহসী হয়ে সত্য তুলে ধরুন। সাগর-রুনী হত্যার বিচার হতেই হবে।

সভাপতির বক্তৃতায় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপি বলেন, ষড়যন্ত্র করে জাতীয় পার্টি চেয়ারম্যানের কণ্ঠরোধ করা যাবে না। মামলা-হামলা মোকাবেলা করেই জাতীয় পার্টি এগিয়ে চলবে।

তিনি বলেন, দ্রব্যমূল্য যেভাবে বেড়েই চলছে, তাতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। এভাবে নিত্যপণ্যের দাম বাড়লে সাধারণ মানুষ তা মেনে নেবে না। রমজানের আগেই নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

এ কর্মী সমাবেশে আরো বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন মিলন, আলমগীর সিকদার লোটন, জহিরুল আলম রুবেল, মাননীয় চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন, ভাইস চেয়ারম্যান সালমা হোসেন, আমির উদ্দিন আহমেদ ডালু, যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহজাদা, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন দেওয়ান, এম এ সোবহান, শরফুদ্দিন আহমেদ শিপু, সুজন দে প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies