1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

সময় সংবাদের বার্তা প্রধানকে ডিজিটাল নিরাপত্তা আইনের নামে হয়রানীর প্রতিবাদে কুড়িগ্রামে প্রতিবাদ সভা ও মানববন্ধন

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৭৭ বার প্রদশিত হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি : সময় সংবাদের বার্তা প্রধান মুজতবা দানিশ এর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলা প্রত্যাহার ও পুলিশি হয়রানীর প্রতিবাদে কুড়িগ্রামে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে কুড়িগ্রাম-চিলমারী সড়কে এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করা হয়। এতে অংশ নেন বিভিন্ন গণমাধ্যমের কর্মী ও সচেতন ব্যক্তিরা।
এসময় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক শফি খান, দৈনিক কুড়িগ্রাম খবর সম্পাদক ছানালাল বকসী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক সাংবাদিক শ্যামল ভৌমিক, কুড়িগ্রাম প্রেস ক্লাব সভাপতি রাজু মোস্তাফিজ, সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক দুলাল বোস, সাংবাদিক হাসিবুর রহমান হাসিব, খন্দকার মাহফুজার রহমান টিউটর, কুড়িগ্রাম উন্নয়ন ফোরামের আহবায়ক সাংবাদিক আতাউর রহমান বিপ্লবসহ অন্যান্য সংবাদিক ও সুধীজন।
বক্তারা অভিযোগ করে বলেন, মূলত ডিজিটাল নিরাপত্তা আইনের অপ্রয়োগের মাধ্যমে সাংবাদিকদের হয়রানী করা হচ্ছে। অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা প্রত্যাহারের দাবি জানান তারা।
২০২২ সালের ৮ আগষ্ট উপ-পরীক্ষা নিয়ন্ত্রক শামসুল হক এর বিরুদ্ধে ফলাফল জালিয়াতির অভিযোগ তদন্তে ৪ সদস্যেও কমিটি গঠন শিরোনামে সময় সংবাদে খবর প্রকাশিত হয়। পরে ২০২২ সালে ২১ সেপ্টেম্বর রংপুরে ডিজিটাল আইনে মামলা সময় সংবাদের বার্তা প্রধান মুজতবা দানিশ ও রংপুর ব্যুরো প্রধান রতন সরকারের নামে মামলা করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies