1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কুড়িগ্রামের অসহায় ও শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৬৪ বার প্রদশিত হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়ন ও রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর রংপুর সেনানিবাসস্থ ৬৬ পদাতিক ডিভিশন। মঙ্গলবার দুপুরে এ দুই ইউনিয়নে ৮শ কম্বল, ২শ টি শাল ও ৫শ টি সোয়েটার বিতরণ করা হয়।  শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সদর দপ্তর ৭২ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নিশাদুল ইসলাম খান, পিএসসিসহ সামরিক কর্মকর্তাগণ, কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক মিনহাজুল ইসলামসহ স্থানীয় বেসামরিক কর্মকর্তাবৃন্দ, হলোখানা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম রেজাসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর আগে কুড়িগ্রাম জেলার নাগেশ^রী উপজেলার বিভিন্ন জায়গায় শীতবস্ত্র বিতরণ করে বাংলাদেশ সেনাবাহিনী। কুড়িগ্রাম জেলায় শীতের প্রকোপ বেশি হওয়ায় অসহায়, দরিদ্র ও শীতার্ত মানুষের জন্য এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নিশাদুল ইসলাম খান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies