1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৫১ অপরাহ্ন

মহাদেবপুর প্রেসক্লাবের নতুন কমিটি আজাদ সভাপতি মুরাদ সম্পাদক নির্বাচিত

  • সম্পাদনার সময় : রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৫৬ বার প্রদশিত হয়েছে

মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা ঃ নওগাঁর মহাদেবপুর প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার বিকেলে ডাকবাংলো হলরুমে প্রেসক্লাবের সাবেক সভাপতি গৌতম কুমার মহন্তের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে দৈনিক ইত্তেফাক ও উত্তরকোণ পত্রিকার মহাদেবপুর উপজেলা সংবাদদাতা আজাদুল ইসলাম আজাদকে সভাপতি ও দৈনিক প্রথম সংবাদের সম্পাদক আজাদ হোসেন মুরাদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। নবনির্বাচিত কমিটির সিনিয়র সহসভাপতি পদে দৈনিক আমাদের নতুন সময় ও দৈনিক সানসাইনের প্রতিনিধি লিয়াকত আলী বাবলু, সহসভাপতি পদে দৈনিক সন্ধ্যাবাণীর প্রতিনিধি ওয়াসিম আলী, যুগ্মসম্পাদক পদে দৈনিক যুগান্তর প্রতিনিধি আইনুল হোসেন, সহ সম্পাদক পদে আনন্দ বাজারের জেলা প্রতিনিধি এম আর রাজ, সাংগঠনিক সম্পাদক পদে বাংলাদেশ সমাচার প্রতিনিধি সুইট হোসেন, দপ্তর সম্পাদক পদে দৈনিক নতুন দিন প্রতিনিধি রশিদুল ইসলাম, প্রচার সম্পাদক পদে আজকের প্রভাত প্রতিনিধি সুজন হোসেন, অর্থ সম্পাদক পদে এশিয়ান টিভি ও উত্তরা প্রতিদিন প্রতিনিধি মকলেছার রহমান, তথ্য ও গবেষণা পদে দৈনিক তরুণ কণ্ঠ ও চ্যানেল কর্ণফুলি প্রতিনিধি মাহবুজ্জামান সেতু, কার্য নির্বাহী সদস্য পদে ভোরের কাগজ, দৈনিক চাঁদনী বাজার, দিনকাল বিডি-২৪, সময়ের কাগজ প্রতিনিধি গৌতম কুমার মহন্ত, দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি আঃ রশিদ তারেক, সময় টিভির প্রতিনিধি এম আর রকি, ডিবিসি নিউজ প্রতিনিধি এ কে সাজু কার্য নির্বাহী সদস্য নির্বাচিত করে ১৯ সদস্য বিশিষ্ট দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়।

 

 

 

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies