1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

উৎসবমুখর পরিবেশে পাবনায় মাসব্যাপী একুশে বইমেলা শুরু

  • সম্পাদনার সময় : রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৮০ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: উৎসবমুখর পরিবেশে পাবনায় শুরু হলো ফেব্রুয়ারি মাসব্যাপী একুশে বইমেলা। শনিবার (০৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটায় শহরের স্বাধীনতা চত্বরে অতিথিদের সাথে নিয়ে প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে মেলার উদ্বোধন করেন রবীন্দ্র বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এমপি। এর আগে অনুষ্ঠানের শুরুতেই মহান ভাষা শহীদদের স্বরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে জাতীয় ও দলগত সঙ্গীত পরিবেশন করেন স্থানীয় সাস্কৃতিক সংগঠনের সদস্যরা।

প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বলেন, মুক্তিযুদ্ধের চেতনার বাণী ঘরে ঘরে ছড়িয়ে দিতে হবে। উন্নত সমৃদ্ধশালী বাংলাদেশ প্রতিষ্ঠার জন্যে বইয়ের বিকল্প নেই। বই একটি গোষ্ঠিকে, একটি জাতিকে, একজন ব্যক্তিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। তাই বই পড়ে অভিজ্ঞতা অর্জন করে বিভ্রান্তকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ শক্তি তৈরী করতে হবে।

একুশে বইমেলার উদযাপন পরিষদ পাবনার সভাপতি কমরেড জাকির হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন, সংগঠনের সাধান সম্পাদক হাবিবুর রহমান স্বপন।

অতিথির বক্তব্য দেন, একুশে পদকপ্রাপ্ত কৃষিবিদ জান্নাতুল ফেরদৌস, পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন, পাবনা ডায়াবেটিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা লায়ন বেবী ইসলাম, একুশে বইমেলার উদযাপন পরিষদের সহ-সভাপতি সুলতান আহম্মেদ বুড়ো প্রমুখ।

মাসব্যাপী বইমেলায় নানা বিষয়ের বইয়ের সমাহার নিয়ে অর্ধ শতাধিক স্টল বসেছে। স্থানীয় ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে লেখক প্রকাশকদের আগমনে প্রাণচাঞ্চল্য হয়ে উঠেছে বইমেলা প্রাঙ্গণ। মেলায় প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও নতুন নতুন বইয়ের প্রকাশনী উৎসব থাকছে। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলার কার্যক্রম চলবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies